বিজ্ঞাপন
আজ বৃহস্পতিবার (১৯ মার্চ) সকালে উপজেলার নওপাড়া ইউনিয়নের ভূষণা লক্ষ্মণ দিয়া গ্রাম থেকে তার মরদেহটি উদ্ধার করা হয়।
নিহত সুজন সরকার ওই গ্রামের কৃষ্ণ সরকারের ছেলে। তিনি পেশায় একজন সেলুন ব্যবসায়ী ছিলেন।
স্থানীয় সূত্রে জানা গেছে, সকালে ভূষণা লক্ষ্মণ দিয়া গ্রামের একটি ধানক্ষেতে সুজনের মরদেহ পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশে খবর দেন। সংবাদ পেয়ে মধুখালী থানা পুলিশের একটি দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে মরদেহটি উদ্ধার করে।
এটি হত্যাকাণ্ড নাকি স্বাভাবিক মৃত্যু, তা নিয়ে এলাকায় চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। পুলিশ জানিয়েছে, মৃত্যুর প্রকৃত রহস্য উদ্ঘাটনে তারা নিবিড়ভাবে কাজ করে যাচ্ছে। ময়নাতদন্তের রিপোর্ট পাওয়ার পর মৃত্যুর সঠিক কারণ নিশ্চিত হওয়া যাবে।
সর্বশেষ খবর পাওয়া পর্যন্ত, মধুখালী থানা পুলিশের কর্মকর্তারা ঘটনাস্থলে অবস্থান করছেন এবং সুরতহাল প্রতিবেদনসহ প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া সম্পন্ন করছেন।
জনপ্রিয়
বিজ্ঞাপন
সর্বশেষ
পরবর্তী সংবাদ লোড হচ্ছে...