বিজ্ঞাপন
প্রেসক্লাবের সভাপতি খান মোঃ নাসির উদ্দিনের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মোঃ মনিরুজ্জামান খানের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) হাসান মোঃ হাফিজুর রহমান।
ইফতার মাহফিলে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইন্দুরকানী থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ মামুন হাওলাদার, সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান মোঃ ফাইজুল কবির এবং উপজেলা বিএনপির সভাপতি মোঃ ফরিদ হোসেন।
এছাড়াও আমন্ত্রিত অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা জামায়াতের আমির মাওলানা আলী হোসাইন, ইন্দুরকানী সদর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মাসুদ করিম তালুকদার ইমন, সাবেক প্রেসক্লাব সভাপতি এম. আহসানু ছগির ও আজাদ হোসেন বাচ্চুসহ উপজেলায় কর্মরত বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ।
অনুষ্ঠানে দেশ ও জাতির সমৃদ্ধি কামনায় বিশেষ মোনাজাত পরিচালনা করেন উপজেলা মডেল মসজিদের ইমাম মাওলানা সাব্বির আহম্মেদ। দোয়া শেষে আমন্ত্রিত অতিথিরা ইফতারে অংশ নেন।
জনপ্রিয়
বিজ্ঞাপন
সর্বশেষ
পরবর্তী সংবাদ লোড হচ্ছে...