বিজ্ঞাপন
বুধবার (১৮ মার্চ) দিনব্যাপী পরিচালিত এই ভ্রাম্যমাণ আদালতে মোট ৫২ হাজার টাকা অর্থদণ্ড আদায় করা হয়েছে।
জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট অনিরুদ্ধ দেব রায়ের নেতৃত্বে সদর উপজেলার পুলিশ লাইন এলাকায় প্রথম অভিযানটি পরিচালিত হয়। এসময় সড়ক পরিবহন আইন, ২০১৮ অমান্য করার দায়ে একটি মামলায় ২ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।
অভিযানের পাশাপাশি ওই এলাকায় বাজার মনিটরিং কার্যক্রম এবং স্থানীয় গোপালগঞ্জ ফিলিং স্টেশন, শরীফ নূরজাহান ফিলিং স্টেশন ও দোলা ফিলিং স্টেশনে জ্বালানি তেলের মজুত ও বিতরণ পরিস্থিতি তদারকি করা হয়।
পরবর্তীতে ভ্রাম্যমাণ আদালত সদর উপজেলার উত্তর গোবরা পূর্বপাড়া (নীলামাঠ সংলগ্ন) এলাকার একটি আইসক্রিম কারখানায় অভিযান চালায়। ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯-এর ৫২ ধারা অনুযায়ী পরিচালিত এই অভিযানে অস্বাস্থ্যকর পরিবেশে আইসক্রিম উৎপাদন ও মানবদেহের জন্য ক্ষতিকর কেমিক্যাল ব্যবহারের প্রমাণ পাওয়া যায়। এ অপরাধে সংশ্লিষ্ট কারখানা কর্তৃপক্ষকে ৫০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।
জেলা প্রশাসন সূত্রে জানা গেছে, পবিত্র রমজান ও আসন্ন ঈদকে সামনে রেখে বাজারে দ্রব্যমূল্য স্থিতিশীল রাখা এবং জননিরাপত্তা নিশ্চিত করতে গোপালগঞ্জ জেলায় নিয়মিতভাবে সড়ক পরিবহন, ভোক্তা অধিকার ও কৃষি বিপণন আইনের আওতায় এ ধরণের মোবাইল কোর্ট পরিচালনা করা হচ্ছে।
জনস্বার্থে এই অভিযান আগামীতেও অব্যাহত থাকবে বলে প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে।
জনপ্রিয়
বিজ্ঞাপন
সর্বশেষ
পরবর্তী সংবাদ লোড হচ্ছে...