বিজ্ঞাপন
বৃহস্পতিবার (১৯ মার্চ) সকালে ঝালকাঠির রাজাপুর উপজেলার পিংড়ি এলাকায় তাঁর নিজ বাসভবনে এই বিতরণ কর্মসূচির আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক শিক্ষক ও বিশিষ্ট সমাজসেবক ফজলুল হক খলিফা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঝালকাঠি সদর উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক আজিজুল হক, উপজেলা যুবদলের সদস্য সচিব সৈয়দ নাজমুল হক, যুগ্ম আহ্বায়ক আবু সায়েম আকন এবং শুক্তাগড় ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক বরকত হোসেন। এছাড়াও অনুষ্ঠানে সৈয়দ এনাম ও নয়ন খলিফাসহ স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
বিতরণকালে জহিরুল হক সোহেল বলেন, "ঈদের আনন্দ সবার মাঝে ছড়িয়ে দেওয়াই আমাদের মূল লক্ষ্য। সমাজের অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়ানো আমাদের মানবিক দায়িত্ব। আমি আমার সামর্থ্য অনুযায়ী সব সময় সাধারণ মানুষের পাশে থাকতে চাই এবং ভবিষ্যতেও এ ধরনের জনকল্যাণমূলক কার্যক্রম অব্যাহত থাকবে।"
প্রধান অতিথির বক্তব্যে ফজলুল হক খলিফা বলেন, এ ধরনের মানবিক উদ্যোগ সমাজে একটি ইতিবাচক দৃষ্টান্ত স্থাপন করে। উৎসবের সময়ে সামর্থ্যবানদের উচিত অসহায় মানুষের মুখে হাসি ফোটানোর জন্য এগিয়ে আসা।
শুক্তাগড় ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক বরকত হোসেন জানান, রাজনৈতিক কর্মকাণ্ডের পাশাপাশি এ ধরনের সমাজসেবামূলক কাজ সাধারণ মানুষের কাছে নেতাদের গ্রহণযোগ্যতা বৃদ্ধি করে। তিনি এই উদ্যোগের ভূয়সী প্রশংসা করেন এবং আগামীতেও এমন কার্যক্রমের ধারা বজায় থাকবে বলে আশাবাদ ব্যক্ত করেন।
জনপ্রিয়
বিজ্ঞাপন
সর্বশেষ
পরবর্তী সংবাদ লোড হচ্ছে...