বিজ্ঞাপন
বৃহস্পতিবার (১৯ মার্চ) প্রধানমন্ত্রীকে পাঠানো এক বিশেষ চিঠির মাধ্যমে তিনি এই শুভেচ্ছা বার্তা প্রেরণ করেন।
চিঠিতে ভারতের প্রধানমন্ত্রী বলেন, “ভারতের জনগণ এবং ভারত সরকারের পক্ষ থেকে আমি আপনাকে এবং বাংলাদেশের ভ্রাতৃপ্রতিম জনগণকে ঈদুল ফিতরের আনন্দময় উৎসবে আন্তরিক শুভেচ্ছা জানাই।”
নরেন্দ্র মোদি তাঁর বার্তায় আরও উল্লেখ করেন যে, গত এক মাস ধরে ভারতের পাশাপাশি সারা বিশ্বের মুসলমানরা পবিত্র রমজান মাস পালন করেছে এবং সংযম ও প্রার্থনার মধ্য দিয়ে এই পুণ্যময় সময় অতিবাহিত করেছে।
তিনি বলেন, “ঈদুল ফিতরের এই উদযাপন আমাদের সমবেদনা, ভ্রাতৃত্ব এবং ঐক্যের চিরকালীন মূল্যবোধের কথা স্মরণ করিয়ে দেয়। আমরা বিশ্বব্যাপী মানুষের জন্য শান্তি, সম্প্রীতি, সুস্বাস্থ্য এবং সমৃদ্ধি কামনা করি।”
শুভেচ্ছা বার্তার শেষাংশে ভারতের প্রধানমন্ত্রী দুই প্রতিবেশী দেশের মধ্যে বিদ্যমান বন্ধুত্ব ও সৌহার্দ্যের বন্ধন আগামীতে আরও সুদৃঢ় হবে বলে আশাবাদ ব্যক্ত করেন।
জনপ্রিয়
বিজ্ঞাপন
পরবর্তী সংবাদ লোড হচ্ছে...