বিক্রম দোরাইস্বামী। ছবি: সংগৃহীত
বিজ্ঞাপন
বৃহস্পতিবার (১৯ মার্চ) ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় এক আনুষ্ঠানিক বিবৃতিতে এই তথ্য নিশ্চিত করেছে।
টাইমস অব ইন্ডিয়ার এক প্রতিবেদনে জানানো হয়েছে, ১৯৯২ ব্যাচের ইন্ডিয়ান ফরেন সার্ভিস (আইএফএস) কর্মকর্তা বিক্রম দোরাইস্বামী বর্তমানে যুক্তরাজ্যে ভারতের হাইকমিশনার হিসেবে দায়িত্ব পালন করছেন। এর আগে তিনি ২০২০ থেকে ২০২২ সাল পর্যন্ত বাংলাদেশে ভারতের হাইকমিশনার হিসেবে অত্যন্ত সফলতার সাথে দায়িত্ব পালন করেছিলেন।
ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতিতে বলা হয়েছে, বিক্রম কে দোরাইস্বামীকে গণপ্রজাতন্ত্রী চীনে ভারতের পরবর্তী রাষ্ট্রদূত হিসেবে মনোনীত করা হয়েছে। বর্তমান কর্মস্থল যুক্তরাজ্য থেকে বিদায় নিয়ে তিনি অতি শীঘ্রই বেইজিংয়ে নতুন কার্যভার গ্রহণ করবেন।
দক্ষিণ এশিয়া ও আন্তর্জাতিক রাজনীতিতে অভিজ্ঞ এই কূটনীতিকের নিয়োগ চীনের সাথে ভারতের দ্বিপাক্ষিক সম্পর্কের উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে মনে করছেন বিশ্লেষকরা।
জনপ্রিয়
বিজ্ঞাপন
পরবর্তী সংবাদ লোড হচ্ছে...