বিজ্ঞাপন
বৃহস্পতিবার বাদ মাগরিব জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে ইসলামিক ফাউন্ডেশনের সভাকক্ষে জাতীয় চাঁদ দেখা কমিটির সভা শেষে ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জল হোসেন কায়কোবাদ এই সিদ্ধান্ত ঘোষণা করেন।
ধর্মমন্ত্রী জানান, দেশের সকল জেলা প্রশাসন, ইসলামিক ফাউন্ডেশনের প্রধান ও বিভাগীয় কার্যালয়, বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর এবং মহাকাশ গবেষণা ও দূর অনুধাবন প্রতিষ্ঠান (স্পারসো) থেকে প্রাপ্ত তথ্য নিবিড়ভাবে পর্যালোচনা করা হয়েছে। সকল বিভাগীয় ও জেলা কার্যালয় থেকে প্রাপ্ত তথ্য বিশ্লেষণ করে দেখা গেছে, বাংলাদেশের আকাশে আজ কোথাও শাওয়াল মাসের চাঁদ দেখা যাওয়ার খবর পাওয়া যায়নি।
এই প্রেক্ষিতে, আগামীকাল ২০ মার্চ শুক্রবার পবিত্র রমজান মাস ৩০ দিন পূর্ণ হবে। আগামী ২১ মার্চ শনিবার থেকে হিজরি ১৪৪৭ সনের শাওয়াল মাস গণনা শুরু হবে এবং ওইদিন দেশব্যাপী যথাযোগ্য ধর্মীয় মর্যাদা ও ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে পবিত্র ঈদুল ফিতর উদযাপিত হবে ইনশাআল্লাহ।
দীর্ঘ এক মাস সিয়াম সাধনার পর মুসলিম উম্মাহর সবচেয়ে বড় এই ধর্মীয় উৎসবকে ঘিরে দেশজুড়ে এখন আনন্দের আমেজ বিরাজ করছে।
জনপ্রিয়
বিজ্ঞাপন
পরবর্তী সংবাদ লোড হচ্ছে...