বিজ্ঞাপন
পারিবারিক ও স্থানীয় সূত্রে জানা যায়, নিহত আজাহারুল ইসলাম পেশায় একজন স্বাস্থ্যকর্মী ছিলেন। তিনি দীর্ঘ দিন ধরে ফরিদপুর ডায়াবেটিক হাসপাতালের ওয়ার্ড বয় হিসেবে নিষ্ঠার সঙ্গে কর্মরত ছিলেন। প্রতিদিনের মতোই শুক্রবারও তার বিকেলে হাসপাতালে ডিউটি করার কথা ছিল। কিন্তু দুপুরে হঠাৎ আকাশ কালো করে ঝড়-বৃষ্টি শুরু হলে তিনি তড়িঘড়ি করে বাড়ির পাশের মাঠে বাঁধা গরু আনতে যান। সেখানেই বজ্রপাতের বিকট শব্দে তিনি মাটিতে লুটিয়ে পড়েন।
নিহতের সহকর্মী ও ফরিদপুর ডায়াবেটিক হাসপাতালের অপর ওয়ার্ড বয় কাওসার হোসেন ভোরের বাণীকে বলেন, "আজাহারুল ভাই আর আমি হাসপাতালে একই পদে চাকরি করি। আজ বিকেলে উনার ডিউটিতে আসার কথা ছিল। কিন্তু দুপুরে জানতে পারলাম, বাড়ির পাশে মাঠে গরু আনতে গিয়ে বজ্রপাতের শব্দে ঘটনাস্থলেই তিনি মারা গেছেন।"
ঘটনার সত্যতা নিশ্চিত করে ফরিদপুর ডায়াবেটিক হাসপাতালের ওয়ার্ড মাস্টার (ইনচার্জ) রাজকুমার বিশ্বাস ভোরের বাণীকে জানান, "দুপুরে ঝড়-বৃষ্টি শুরু হলে আজাহারুল তার বাড়ির পাশের মাঠে গরু আনতে যান। তবে দীর্ঘ সময় পার হলেও তিনি মাঠ থেকে ফিরে আসছিলেন না। পরে পরিবারের লোকজন দুশ্চিন্তায় পড়ে মাঠে খুঁজতে গিয়ে দেখেন, সেখানে তার নিথর মরদেহ পড়ে আছে। ধারণা করা হচ্ছে, বজ্রপাতের প্রচণ্ড শব্দে হার্ট অ্যাটাক বা স্ট্রোক করে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়েছে।"
জনপ্রিয়
বিজ্ঞাপন
পরবর্তী সংবাদ লোড হচ্ছে...