বিজ্ঞাপন
পুলিশ সূত্রে জানা যায়, গত ১৯ মার্চ ২০২৬ তারিখ দিবাগত রাত আনুমানিক ২টা ৩০ মিনিটে গোপন সংবাদের ভিত্তিতে নেত্রকোনা জেলা গোয়েন্দা শাখার একটি দল বারহাট্টা থানাধীন মডেল স্কুল মোড় সংলগ্ন আসমা বাজার এলাকায় অভিযান পরিচালনা করে। এ সময় আকাশ গৌড় (২৬) নামে এক ব্যক্তিকে আটক করা হয়। তিনি ওই এলাকার বাসিন্দা।
আটকের পর জিজ্ঞাসাবাদে তার দেওয়া তথ্যের ভিত্তিতে তার বসতঘরের চৌকির নিচে মাটির গর্তে লুকানো অবস্থায় ৪৯ বোতল ভারতীয় মদ ও নগদ ৩৪ হাজার টাকা উদ্ধার করা হয়। উদ্ধারকৃত মদের আনুমানিক মূল্য প্রায় ১ লাখ ৯৬ হাজার টাকা বলে জানিয়েছে পুলিশ।
এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে মানিক মিয়া (২৭) ও রঞ্জন দা নামে আরও দুই ব্যক্তি পালিয়ে যায়।
এ ঘটনায় এসআই মো. ইকবাল হোসেন উদ্ধারকৃত আলামত জব্দ করে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করেছেন। এ বিষয়ে পরবর্তী আইনগত কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছে জেলা পুলিশ।
পুলিশ আরও জানায়, এলাকায় আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।
জনপ্রিয়
বিজ্ঞাপন
সর্বশেষ
পরবর্তী সংবাদ লোড হচ্ছে...