বিজ্ঞাপন
শুক্রবার (২০ মার্চ) দুপুর আনুমানিক ১টা ৩০ মিনিটের দিকে উপজেলার আড়পাড়া ইউনিয়নের মধ্য আড়পাড়া গ্রামে এই দুর্ঘটনা ঘটে।
নিহত লুৎফর রহমান ওই গ্রামের মৃত আনোয়ার হোসেন মোল্যার ছেলে। তিনি আড়পাড়া ইউনিয়নের ২নং ওয়ার্ড বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ছিলেন।
পারিবারিক ও স্থানীয় সূত্রে জানা গেছে, লুৎফর রহমান দুপুরে নিজ বাড়ির পাশের একটি মাঠে অবস্থান করছিলেন। এ সময় হঠাৎ বজ্রপাত হলে তিনি গুরুতর আহত হয়ে মাটিতে লুটিয়ে পড়েন। স্থানীয়রা দ্রুত তাকে উদ্ধার করে প্রথমে মধুখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য তাকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে তাকে মৃত ঘোষণা করেন।
এই মর্মান্তিক ঘটনায় এলাকায় গভীর শোকের ছায়া নেমে এসেছে। লুৎফর রহমানের মৃত্যুতে শোক প্রকাশ করেছেন স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ ও গ্রামবাসী। তার জানাজার সময় পরবর্তীতে জানানো হবে বলে পরিবারের পক্ষ থেকে নিশ্চিত করা হয়েছে।
জনপ্রিয়
বিজ্ঞাপন
সর্বশেষ
পরবর্তী সংবাদ লোড হচ্ছে...