Logo Logo

প্রত্যাশিত বাংলাদেশ গড়ে তুলতে চাই : প্রধানমন্ত্রী


Splash Image

প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, এবারের ঈদে মহান আল্লাহর কাছে একটাই প্রার্থনা, যেন আমরা সবাই মিলে জনগণের প্রত্যাশিত বাংলাদেশ গড়ে তুলতে পারি।


বিজ্ঞাপন


শনিবার (২১ মার্চ) পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন যমুনায় সর্বস্তরের মানুষের সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময় শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি এ কথা বলেন।

শুভেচ্ছা বিনিময়কালে প্রধানমন্ত্রী দেশের মানুষের আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটানোর অঙ্গীকার ব্যক্ত করেন। তিনি বলেন, দেশের সাধারণ জনগণ যেমন বাংলাদেশ দেখতে চায়, বর্তমান সরকার সেই লক্ষ্যেই নিরলসভাবে কাজ করে যাবে।

বক্তব্য প্রদানকালে প্রধানমন্ত্রী দেশের ইতিহাসের গুরুত্বপূর্ণ বাঁকগুলো স্মরণ করেন। তিনি বলেন, ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধ এবং ২০২৪ সালের ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে যারা শহীদ হয়েছেন, আজ তাদের গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করছি। তাদের আত্মত্যাগের বিনিময়ে অর্জিত এই দেশে প্রকৃত গণতন্ত্র ও সুশাসন প্রতিষ্ঠাই আমাদের লক্ষ্য।

পরিশেষে একটি সমৃদ্ধ ও আধুনিক দেশ গড়ার প্রত্যয় ব্যক্ত করে তারেক রহমান দল-মত নির্বিশেষে দেশের সকল নাগরিককে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান। একটি বৈষম্যহীন ও কাঙ্ক্ষিত বাংলাদেশ বিনির্মাণে তিনি দেশবাসীর সর্বাত্মক সহযোগিতা কামনা করেন।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

আরো দেখুন


বিজ্ঞাপন

পরবর্তী সংবাদ লোড হচ্ছে...