বিজ্ঞাপন
রোববার (২২ মার্চ) বন্দর সচিব সৈয়দ রেফায়েত হামিম এই তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, আন্তর্জাতিক অঙ্গনে অস্থিরতা বিরাজ করলেও বন্দরের অপারেশনাল কার্যক্রমে তার কোনো নেতিবাচক প্রভাব পড়েনি। মার্চের ১ তারিখ থেকে আজ পর্যন্ত ২৫টি জাহাজ তাদের জ্বালানি পণ্য খালাস করেছে।
বন্দর সূত্রে জানা গেছে, বর্তমানে ওমান থেকে আসা 'এলপিজি সেভান' নামের একটি জাহাজ থেকে এলপিজি গ্যাস খালাসের কাজ পুরোদমে চলছে। এছাড়া থাইল্যান্ড থেকে বেস অয়েল নিয়ে আসা 'এবি অলিভিয়া' জাহাজটি বর্তমানে বহির্নোঙরের ব্রাভো পয়েন্টে অবস্থান করছে এবং খালাসের অপেক্ষায় রয়েছে।
বন্দরের কর্মকর্তারা আরও জানান, 'বিক বরনহলম' এবং 'মর্নিং জেন' নামের আরও দুটি জাহাজ বর্তমানে বন্দরের পথে রয়েছে। জাহাজ দুটি আগামী ২৫ মার্চের মধ্যে চট্টগ্রাম বন্দরে পৌঁছানোর সম্ভাবনা রয়েছে।
বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ জ্বালানি সরবরাহ পথ হরমুজ প্রণালী নিয়ে উত্তেজনা চললেও চট্টগ্রাম বন্দরে জ্বালানি সরবরাহ চেইন সচল থাকায় দেশের অভ্যন্তরীণ বাজারে এর ইতিবাচক প্রভাব থাকবে বলে আশা করা হচ্ছে। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ সার্বিক পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে।
জনপ্রিয়
বিজ্ঞাপন
পরবর্তী সংবাদ লোড হচ্ছে...