বিজ্ঞাপন
প্রস্তাবটিতে একাত্তরের সেই ভয়াবহ দিনগুলোতে পাকিস্তানি সেনাবাহিনীর চালানো নির্বিচার হত্যাকাণ্ড, লাখ লাখ মানুষের বাস্তুচ্যুত হওয়া এবং নারীদের ওপর অমানবিক নির্যাতনের চিত্র স্পষ্টভাবে তুলে ধরা হয়েছে। বর্তমানে প্রস্তাবটি অধিকতর পর্যালোচনার জন্য মার্কিন কংগ্রেসের বৈদেশিক সম্পর্ক বিষয়ক কমিটির কাছে পাঠানো হয়েছে।
উত্থাপিত এই প্রস্তাবে তৎকালীন পশ্চিম পাকিস্তানি শাসক গোষ্ঠী কর্তৃক পূর্ব পাকিস্তানের জনগণের ওপর দীর্ঘদিনের বৈষম্য ও শোষণের প্রেক্ষাপট উল্লেখ করা হয়েছে। বিশেষ গুরুত্ব দিয়ে বলা হয়েছে যে, একাত্তরে জামায়াতে ইসলামী পাকিস্তানি সেনাদের সরাসরি সহায়তা প্রদান করেছিল; তাই তাদেরও বিচারের মুখোমুখি করা প্রয়োজন।
পাকিস্তানি বাহিনীর অভিযান যে একটি সুপরিকল্পিত গণহত্যা ছিল, তার প্রমাণ হিসেবে সাংবাদিক অ্যান্থনি মাসকারেনহাসের বিখ্যাত প্রতিবেদন ‘জেনোসাইড’ এবং ঢাকার তৎকালীন মার্কিন কনসাল জেনারেল আর্চার ব্লাডের পাঠানো ঐতিহাসিক ‘ব্লাড টেলিগ্রাম’-এর উদ্ধৃতি দেওয়া হয়েছে। প্রস্তাবে উল্লেখ করা হয়, ‘অপারেশন সার্চলাইট’ নামে পরিচালিত সেই অভিযান ছিল মূলত একটি পরিকল্পিত মানবতাবিরোধী অপরাধ।
এই প্রস্তাবের মাধ্যমে মার্কিন প্রেসিডেন্টের প্রতি আহ্বান জানানো হয়েছে যেন তিনি একাত্তরের এই বীভৎসতাকে আনুষ্ঠানিকভাবে ‘গণহত্যা’ এবং ‘মানবতাবিরোধী অপরাধ’ হিসেবে স্বীকৃতি প্রদান করেন। একইসঙ্গে অপরাধীদের জবাবদিহি নিশ্চিত করা এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য এই সঠিক ইতিহাস সংরক্ষণের ওপর বিশেষ গুরুত্বারোপ করা হয়েছে।
জনপ্রিয়
বিজ্ঞাপন
পরবর্তী সংবাদ লোড হচ্ছে...