বিজ্ঞাপন
অনুষ্ঠানে দলীয় নেতাকর্মী ছাড়াও এলাকার বিপুল সংখ্যক সাধারণ মানুষের সমাগম ঘটে।
অনুষ্ঠানে উপস্থিত নেতাকর্মীদের উদ্দেশ্যে দিকনির্দেশনামূলক বক্তব্যে আবুল হোসেন খান বলেন, "বিএনপি একটি জননন্দিত দল এবং এই দলের প্রতি সাধারণ মানুষের গভীর ভালোবাসা ও আস্থা রয়েছে। কেউ নিজের ব্যক্তিগত স্বার্থ হাসিলের জন্য দলকে কলঙ্কিত করবেন না। দল করতে হলে প্রত্যেকের মধ্যে যথাযথ দায়িত্ববোধ থাকতে হবে।"
ব্যক্তিগত স্বার্থান্বেষী ও সুযোগসন্ধানীদের বিরুদ্ধে হুঁশিয়ারি উচ্চারণ করে তিনি বলেন, "যারা দলের সাইনবোর্ড লাগিয়ে অন্য দলের এজেন্ডা বাস্তবায়ন করছেন, তাদের চিহ্নিত করা হবে।"
ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ের নেতাদের উদ্দেশ্যে তিনি স্পষ্ট করে বলেন, "সিনিয়র নেতাদের সাথে সমন্বয় করে চলতে না পারলে আল্লাহর ওয়াস্তে দল থেকে অব্যাহতি নিয়ে চলে যান। দলের নির্দেশ অমান্য করে কেউ দলকে ক্ষতিগ্রস্ত করার চেষ্টা করবেন না।"
সফল নেতৃত্বের গুণাবলী তুলে ধরে তিনি আরও বলেন, "জনগণের সাথে সুসম্পর্ক এবং ভালো আচার-আচরণ বজায় রাখাই একজন প্রকৃত নেতার কাজ। নিজে নিজে বড় নেতা ভাবলে চলবে না। দলের প্রতিটি স্তরে নেতাকর্মীদের আলাদা আলাদা দায়িত্ব রয়েছে। যারা সেই দায়িত্ব পালনে ব্যর্থ হবেন, তারা নিজেরাই সরে দাঁড়ান। প্রয়োজনে ত্যাগী ও নতুনদের নিয়ে নতুন কমিটি গঠন করা হবে।"
বক্তব্য শেষে উপস্থিত সকলের সাথে প্রীতিভোজে অংশ নেন সংসদ সদস্য। অনুষ্ঠানে স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ ও গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
প্রতিবেদক- মোঃ জাহিদুল ইসলাম, বরিশাল।
জনপ্রিয়
বিজ্ঞাপন
পরবর্তী সংবাদ লোড হচ্ছে...