Logo Logo

জয় পরাজয় বড় নয়, প্রতিযোগিতায় অংশগ্রহণই গুরুত্বপূর্ণ : সেলিমুজ্জামান এমপি


Splash Image

গোপালগঞ্জ-১ আসনের সংসদ সদস্য ও বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক সেলিমুজ্জামান সেলিম বলেছেন, খেলায় জয়-পরাজয় বড় কথা নয়, প্রতিযোগিতায় অংশগ্রহণ করাই সবচেয়ে গুরুত্বপূর্ণ।


বিজ্ঞাপন


রোববার (২২ মার্চ) বিকেলে মুকসুদপুরের গোবিন্দপুর মৌলভী আব্দুল হাই মেমোরিয়াল স্কুল অ্যান্ড কলেজ মাঠে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

বাঙলা ক্লাব অ্যান্ড কালচার আয়োজিত ঈদ পুনর্মিলনী, প্রীতি ফুটবল ম্যাচ ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনের প্রতিষ্ঠাতা ও সভাপতি এবং এডেক্স গ্রুপের চেয়ারম্যান ইঞ্জিনিয়ার আলী আজম।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দৈনিক জনকণ্ঠের উপদেষ্টা ও বিশিষ্ট লেখক সাবরিনা বিনতে আহমেদ, মুকসুদপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা আশিক মাহমুদ কবির এবং উপজেলা বিএনপির সভাপতি আব্দুস ছালাম খান।

এছাড়াও উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক তারেকুল ইসলাম রাজু, সাবেক সভাপতি মিজানুর রহমান লিপু, মুকসুদপুর পৌরসভার সাবেক মেয়র সাজ্জাদ করিম মন্টু, পৌর বিএনপির সভাপতি আবুল বশার টুলটু বিশ্বাস, সাবেক আহ্বায়ক মোয়াজ্জেম হোসেন মিন্টু, গোবিন্দপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ওবায়দুল ইসলাম এবং যুবদলের কেন্দ্রীয় নেতা মাহামুদুল হাসান বাপ্পী। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন বাঙলা ক্লাব অ্যান্ড কালচারের সাধারণ সম্পাদক মোস্তফা কামাল।

মাঠে অনুষ্ঠিত প্রীতি ফুটবল ম্যাচে কাশিয়ানী ফুটবল একাদশ ১-০ গোলে মুকসুদপুর ফুটবল একাদশকে হারিয়ে শ্রেষ্ঠত্ব অর্জন করে। খেলা শেষে প্রধান অতিথি ও বিশেষ অতিথিবৃন্দ চ্যাম্পিয়ন ও রানার আপ দলের খেলোয়াড়দের হাতে ট্রফি ও পুরস্কার তুলে দেন। ঈদ পরবর্তী এই আয়োজনে স্থানীয় বিপুল সংখ্যক দর্শক ও ক্রীড়ামোদী মানুষ উপস্থিত ছিলেন।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

আরো দেখুন


বিজ্ঞাপন

পরবর্তী সংবাদ লোড হচ্ছে...