Logo Logo

মুকসুদপুরে ইজিবাইক চাপায় শিশুর মৃত্যু


Splash Image

গোপালগঞ্জের মুকসুদপুরে ব্যাটারিচালিত ইজিবাইকের চাপায় আবুজর গিফারী নামে ৬ বছর বয়সী এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে।


বিজ্ঞাপন


সোমবার (২৩ মার্চ) বিকেলে মুকসুদপুর উপজেলার মোচনা ইউনিয়নের বনগ্রাম-সিন্দিয়াঘাট সড়কের কঠুরাকান্দি ব্রিজের ওপর এই দুর্ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা গেছে, শিশু আবুজর গিফারী স্থানীয় একটি দোকান থেকে চিপস কিনে বাড়ি ফিরছিল। পথে কঠুরাকান্দি ব্রিজের ওপর হাসান মোল্লা (৩৫) নামে এক ব্যক্তির চালিত একটি ইজিবাইক পেছন দিক থেকে তাকে চাপা দেয়। এতে শিশুটি ঘটনাস্থলেই গুরুতর আহত হয়।

বিস্ফোরণের শব্দ ও আর্তচিৎকারে স্থানীয় লোকজন এবং স্বজনরা দ্রুত ঘটনাস্থলে ছুটে আসেন। তারা আহত শিশুকে উদ্ধার করে মুকসুদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক সন্ধ্যা ৬টা ১৫ মিনিটে তাকে মৃত ঘোষণা করেন।

মুকসুদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহ আল মামুন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, খবর পেয়ে মুকসুদপুর থানা পুলিশ দ্রুত হাসপাতালে পৌঁছে মরদেহের সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করেছে। এই বিষয়ে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

আরো দেখুন


বিজ্ঞাপন

পরবর্তী সংবাদ লোড হচ্ছে...