Logo Logo

বাকেরগঞ্জে ঢাকা-৪ আসনের সংসদ সদস্য সৈয়দ জয়নুল আবেদীনকে নাগরিক সংবর্ধনা


Splash Image

বরিশালের বাকেরগঞ্জের চরামদ্দি ইউনিয়নের কৃতি সন্তান ও ঢাকা-৪ আসন থেকে নির্বাচিত সংসদ সদস্য সৈয়দ জয়নুল আবেদীনকে এক জমকালো নাগরিক সংবর্ধনা প্রদান করা হয়েছে।


বিজ্ঞাপন


সোমবার (২৩ মার্চ) বিকেল ৪টায় বাকেরগঞ্জ পৌরসভা অডিটোরিয়ামে উপজেলা জামায়াতে ইসলামীর উদ্যোগে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।

উপজেলা আমীর অধ্যাপক ফিরোজ আলমের সভাপতিত্বে এবং মাওলানা রেদোয়ান উল্লাহ শাহেদীর উপস্থাপনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিশে শুরা সদস্য ও বরিশাল জেলা নায়েবে আমীর ড. এস এম মাহফুজুর রহমান।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা সেক্রেটারি মাওলানা মাহমুদুন্নবী তালুকদার, ঢাকাস্থ বাকেরগঞ্জ ডেভেলপমেন্ট ফোরামের সভাপতি ড. মীম আতিকুল্লাহ এবং বাকেরগঞ্জ উন্নয়ন ফোরামের সভাপতি ডা. ইকবালুর রহমান (সেলিম)।

সংবর্ধনা অনুষ্ঠানে সংসদ সদস্য সৈয়দ জয়নুল আবেদীন তার জন্মস্থান বাকেরগঞ্জের সার্বিক উন্নয়নে সচেষ্ট থাকার প্রতিশ্রুতি দেন। তিনি বলেন, যদিও আমি ঢাকা থেকে নির্বাচিত হয়েছি, তবুও আমার শেকড় এই বাকেরগঞ্জে। এখানকার সার্বিক উন্নয়নে স্থানীয় সংসদ সদস্যের উন্নয়নমূলক কাজে আমার পক্ষ থেকে সব ধরনের সহযোগিতা ও সম্পৃক্ততা থাকবে।

উল্লেখ্য, গত ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-৪ আসন থেকে বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত ও ১১ দলীয় ঐক্যবদ্ধ বাংলাদেশ সমর্থিত প্রার্থী হিসেবে সৈয়দ জয়নুল আবেদীন সংসদ সদস্য নির্বাচিত হন। তিনি বাকেরগঞ্জ উপজেলার চরামদ্দি ইউনিয়নের সন্তান হওয়ায় স্থানীয় বাসিন্দাদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা গেছে।

প্রতিবেদক- মোঃ জাহিদুল ইসলাম, বরিশাল।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

আরো দেখুন


বিজ্ঞাপন

পরবর্তী সংবাদ লোড হচ্ছে...