বিজ্ঞাপন
গত ২১ মার্চ (শনিবার) সারা দেশে যথাযথ ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে পবিত্র ঈদুল ফিতর উদযাপিত হয়। এবারের ঈদ উদযাপনে সরকার ১৭ থেকে ২৩ মার্চ পর্যন্ত টানা সাত দিনের সাধারণ ছুটি ঘোষণা করেছিল।
ছুটি শেষে মঙ্গলবার সকাল সাড়ে আটটা থেকেই সচিবালয়ে কর্মকর্তা-কর্মচারীদের পদচারণা শুরু হয়। নির্ধারিত সময়ের মধ্যেই প্রধানমন্ত্রী তারেক রহমান সচিবালয়ে নিজ দপ্তরে উপস্থিত হন। তিনি সকাল ৯টায় অফিসে এসে পৌঁছান এবং নিয়মিত দাপ্তরিক কার্যক্রমে অংশ নেন।
সরেজমিনে দেখা যায়, অফিস খোলার প্রথম দিনে বিভিন্ন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব, সচিবসহ সব স্তরের কর্মকর্তা-কর্মচারীরা একে অপরের সঙ্গে কোলাকুলি ও কুশল বিনিময় করছেন। অনেকে সরাসরি গ্রামের বাড়ি থেকে ব্যাগ হাতেই অফিসে এসে কাজে যোগ দিয়েছেন। দীর্ঘ ছুটির পর সহকর্মীদের কাছে পেয়ে তাদের মধ্যে এক ধরনের বাড়তি উচ্ছ্বাস লক্ষ্য করা গেছে।
সচিবালয়ের বিভিন্ন দপ্তর সূত্রে জানা গেছে, ঈদের ছুটি শেষে আজ উপস্থিতির হার ছিল প্রায় স্বাভাবিক। যারা ঢাকার বাইরে ঈদ কাটাতে গিয়েছিলেন, তাদের অধিকাংশই আজ কর্মস্থলে যোগ দিয়েছেন। যদিও দিনের শুরুটা ছিল কুশল বিনিময় আর ঈদের গল্পে মুখর, তবে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে দাপ্তরিক কাজগুলোও পুরোদমে শুরু হয়েছে।
জনপ্রিয়
বিজ্ঞাপন
পরবর্তী সংবাদ লোড হচ্ছে...