বিজ্ঞাপন
ইরানি সামরিক সূত্রের দাবি, তাদের প্রতিরক্ষা ব্যবস্থার নিখুঁত নিশানায় মার্কিন এই অত্যাধুনিক যুদ্ধবিমানটি ধ্বংস হয়েছে। এর আগে গত রোববার (২২ মার্চ) হরমুজ দ্বীপের কাছেও একটি এফ-১৫ ভূপাতিত করার দাবি করেছিল তেহরান। তবে বর্তমানে ভাইরাল হওয়া ভিডিওটি নিয়ে আন্তর্জাতিক বিশ্লেষকদের মধ্যে মতভেদ রয়েছে। অনেকের মতে, এটি চলতি মাসের শুরুতে কুয়েতের আকাশে ‘ভুলবশত’ বিধ্বস্ত হওয়া তিনটি মার্কিন বিমানের কোনো একটির নতুন দৃশ্যপট হতে পারে।
মার্কিন সেন্ট্রাল কমান্ড এক বিবৃতিতে ইরানের এই দাবিকে সরাসরি ‘মিথ্যা’ আখ্যা দিয়ে জানিয়েছে, ‘অপারেশন এপিক ফিউরি’ চলাকালীন মার্কিন বাহিনী ৮ হাজারেরও বেশিবার উড্ডয়ন করেছে এবং ইরানি হামলায় তাদের কোনো ক্ষয়ক্ষতি হয়নি। গত ২ মার্চ কুয়েতের আকাশে তিনটি মার্কিন বিমান বিধ্বস্ত হওয়ার ঘটনাটি স্বীকার করে ওয়াশিংটন জানিয়েছিল, সেটি ছিল কুয়েতি প্রতিরক্ষা বাহিনীর ‘ফ্রেন্ডলি ফায়ার’ বা ভুলবশত নিজেদের গোলার আঘাত। বিপরীতে ইরান দাবি করছে, তাদের ধারাবাহিক সফলতায় মার্কিন বিমান বহর এখন কোণঠাসা হয়ে পড়েছে।
সংঘাতের তীব্রতা বাড়ার সঙ্গে সঙ্গে ইরান আরও দাবি করেছে যে, তারা একটি মার্কিন ‘এফ-৩৫’ স্টেলথ ফাইটারকেও মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত করেছে, যা বর্তমানে একটি আঞ্চলিক ঘাঁটিতে জরুরি অবতরণ করে আছে। এ ছাড়া গত তিন সপ্তাহে অন্তত তিনটি ইসরায়েলি ‘এফ-১৬’ যুদ্ধবিমান ভূপাতিত করার দাবি করেছে আইআরজিসি। সবশেষ গত শনিবার ইরানের মধ্যাঞ্চলে একটি ইসরায়েলি বিমান ভূপাতিতের খবর বিশ্বজুড়ে ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি করেছে।
জনপ্রিয়
বিজ্ঞাপন
পরবর্তী সংবাদ লোড হচ্ছে...