বিজ্ঞাপন
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কালারপোল ক্রীড়া সংস্থা ফুটবল একাডেমির সাবেক খেলোয়াড় ও এবিস্ট গোল্ডকাপ টুর্নামেন্টজয়ী কোচ তারেক সালাম। সঞ্চালনা করেন একাডেমির টেকনিক্যাল ডিরেক্টর মো. ফরহাদ হোসেন।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কর্ণফুলী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও উপজেলা ক্রীড়া সংস্থার সভাপতি মো. রিদুয়ানুল ইসলাম। সংবর্ধিত অতিথি ছিলেন কালারপোল ক্রীড়া সংস্থা ফুটবল একাডেমির এবিস্ট কাপ কমিটির প্রাইম কো-অর্ডিনেটর ও কর্ণফুলী উপজেলা ক্রীড়া সংস্থার নবনিযুক্ত সাধারণ সম্পাদক কামরুদ্দিন সবুজ।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কালারপোল হাজী ওমরা মিঞা চৌধুরী বহুমুখী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক পলাশ সেন। এ ছাড়া উপস্থিত ছিলেন সাবেক এবিস্ট কাপ কমিটির ম্যানেজার মো. মাকসুদ আলী মেম্বার, বিশিষ্ট ব্যবসায়ী ও ক্রীড়ানুরাগী মীর আহমদ সওদাগর, জুলধা স্পোর্টস একাডেমির প্রতিষ্ঠাতা মো. লোকমান, একাডেমির নির্বাহী পরিষদের অতিরিক্ত সাধারণ সম্পাদক এস এম রকিবুল হাসান, সাংগঠনিক সম্পাদক শাহেদুল ইসলাম, অর্থ সম্পাদক মো. আবু সৈয়দ, আমন্ত্রিত অতিথি মো. মামুন উদ্দিন মাহিসহ একাডেমির অন্যান্য কর্মকর্তা।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্যে একাডেমির নির্বাহী পরিষদের সহ-সাধারণ সম্পাদক এস এম রকিবুল হাসান খেলাধুলার মানোন্নয়নে দীর্ঘমেয়াদি পরিকল্পনার মাধ্যমে মাঠ সংস্কার এবং উপজেলা, ইউনিয়ন ও একাডেমিভিত্তিক নিয়মিত টুর্নামেন্ট আয়োজনের পরিকল্পনা ও দাবি তুলে ধরেন।
প্রধান শিক্ষক পলাশ সেন তাঁর বক্তব্যে মাঠের বিভিন্ন সমস্যার কথা তুলে ধরে উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে মাঠটি পুনঃসংস্কারের আবেদন জানান। তিনি বলেন, মাঠ সংস্কার করা হলে এলাকার শিশু-কিশোরদের মাদক থেকে দূরে রেখে খেলাধুলামুখী করে গড়ে তোলা সম্ভব হবে।
সংবর্ধিত অতিথি কামরুদ্দিন সবুজ তৃণমূল পর্যায় থেকে প্রতিভাবান খেলোয়াড় তুলে আনা, তাদের যথাযথ পরিচর্যা ও দীর্ঘমেয়াদি প্রশিক্ষণ প্রদান এবং স্থানীয়ভাবে টুর্নামেন্ট আয়োজনের আশ্বাস দেন। পাশাপাশি কর্ণফুলী উপজেলা ও কালারপোল ক্রীড়া সংস্থার ক্রীড়ার উন্নয়নে প্রয়োজনীয় সহযোগিতা প্রদানের অঙ্গীকার ব্যক্ত করেন।
প্রধান অতিথির বক্তব্যে ইউএনও মো. রিদুয়ানুল ইসলাম খেলাধুলার মানোন্নয়ন ও সুশৃঙ্খল ক্রীড়া পরিবেশ গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করেন। তিনি মাঠকে খেলাধুলার উপযোগী করে তুলতে সর্বোচ্চ সহযোগিতার আশ্বাস দেন। তাঁর বক্তব্যে উপস্থিত খেলোয়াড়দের মধ্যে নতুন উদ্দীপনা ও উৎসাহ দেখা যায়।
খেলা শেষে কালারপোল ক্রীড়া সংস্থার পক্ষ থেকে প্রধান অতিথি ইউএনও মো. রিদুয়ানুল ইসলামকে সম্মাননা স্মারক ক্রেস্ট প্রদান করেন একাডেমির জ্যেষ্ঠ খেলোয়াড় ও কর্মকর্তারা। এ ছাড়া একাডেমির টেকনিক্যাল ডিরেক্টর মো. ফরহাদ হোসেন সংবর্ধিত অতিথি কামরুদ্দিন সবুজের হাতে সম্মাননা স্মারক ক্রেস্ট তুলে দেন।
অনুষ্ঠানের সভাপতি তারেক সালাম সবার সার্বিক সহযোগিতা কামনা করে সমাপনী বক্তব্যের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করেন।
জনপ্রিয়
বিজ্ঞাপন
পরবর্তী সংবাদ লোড হচ্ছে...