ছবি : সংগৃহীত।
বিজ্ঞাপন
ঘটনা সূত্রে জানা গেছে, সোমবার উত্তর ইসরায়েলের সীমান্তবর্তী শহর কিরিয়াত শমোনা পরিদর্শনে গিয়ে সাংবাদিকদের মুখোমুখি হয়েছিলেন হারজগ। ঠিক সেই মুহূর্তে বিকট শব্দে এলাকায় একটি শক্তিশালী ইরানি মিসাইল আছড়ে পড়ে। বিস্ফোরণের শব্দ শোনা মাত্রই উপস্থিত সাংবাদিকদের ফেলে রেখে নিরপত্তা রক্ষীদের সাথে দৌড় শুরু করেন প্রেসিডেন্ট। দেহরক্ষীরা দ্রুত তাকে জাপটে ধরে নিকটস্থ একটি বাঙ্কারে নিয়ে যান। এ সময় উপস্থিত গণমাধ্যমকর্মীদের মাঝেও চরম আতঙ্ক ও হুড়োহুড়ি ছড়িয়ে পড়ে।
বিশ্লেষকদের মতে, খোদ প্রেসিডেন্টের এই পলায়নপর দশা ইসরায়েলের বহুল আলোচিত নিরাপত্তা ব্যবস্থার নাজুক অবস্থাই বিশ্ববাসীর কাছে উন্মোচিত করেছে।
আল জাজিরার এক প্রতিবেদনে বলা হয়েছে, গত ২৮ ফেব্রুয়ারি থেকে শুরু হওয়া এই যুদ্ধে ইসরায়েলের তথাকথিত 'আয়রন ডোম' প্রতিরক্ষা ব্যবস্থা ইরানের নতুন প্রজন্মের নিখুঁত নিশানার ক্ষেপণাস্ত্রগুলো ঠেকাতে বারবার ব্যর্থ হচ্ছে।
এদিকে তেহরান কড়া হুঁশিয়ারি দিয়ে জানিয়েছে, ইসরায়েল ও তাদের সহযোগী যুক্তরাষ্ট্রের কোনো আগ্রাসনই বিনা জবাবে ছেড়ে দেওয়া হবে না। ইরানের মুহুর্মুহু পাল্টা আঘাতে বর্তমানে কার্যত কোণঠাসা হয়ে পড়েছে তেল আবিব। কিরিয়াত শমোনায় প্রেসিডেন্টের এই ব্যক্তিগত নিরাপত্তা সংকটের ঘটনাটি ইসরায়েলি বাহিনীর মনোবলে বড় ধরনের ধাক্কা দিয়েছে বলে মনে করা হচ্ছে।
জনপ্রিয়
বিজ্ঞাপন
পরবর্তী সংবাদ লোড হচ্ছে...