Logo Logo

নীলফামারীতে জ্বালানি তেলের তীব্র সংকট, চরম ভোগান্তিতে মোটরসাইকেল চালকরা


Splash Image

ছবি : সেলিম রেজা, ভোরের বাণী

নীলফামারীতে জ্বালানি তেলের তীব্র সংকট দেখা দিয়েছে। এতে যানবাহন চলাচলে বিঘ্ন সৃষ্টি হওয়ার পাশাপাশি সাধারণ মানুষের ভোগান্তি চরমে পৌঁছেছে। বিশেষ করে মোটরসাইকেল চালকদের দীর্ঘ সময় লাইনে দাঁড়িয়ে তেল নিতে অপেক্ষা করতে হচ্ছে।


বিজ্ঞাপন


মঙ্গলবার (২৪ মার্চ) সকাল থেকে বিকাল পর্যন্ত শহরের বিভিন্ন ফিলিং স্টেশনে সরেজমিনে দেখা গেছে, মোটরসাইকেলসহ বিভিন্ন যানবাহনের দীর্ঘ সারি। তেল পাওয়ার আশায় অনেক চালককে এক স্টেশন থেকে অন্য স্টেশনে ঘুরতে দেখা যায়। কয়েকটি ফিলিং স্টেশন তেল সংকটের কারণে সাময়িকভাবে বন্ধ রয়েছে।যেসব স্টেশনে তেল সরবরাহ রয়েছে, সেগুলোতেও সীমিত পরিমাণে বিক্রি করা হচ্ছে। অনেক ক্ষেত্রে একজন গ্রাহককে সর্বোচ্চ ২০০ থেকে ৩০০ টাকার বেশি তেল দেওয়া হচ্ছে না বলে অভিযোগ করেছেন ভুক্তভোগীরা।

নীলফামারী পেট্রোল পাম্প ওনার্স অ্যাসোসিয়েশনের তথ্য অনুযায়ী, জেলায় মোট ৩৫টি ফিলিং স্টেশন রয়েছে। গত সাত দিন ধরে এসব স্টেশনে পেট্রোল ও অকটেনের সরবরাহে ঘাটতি দেখা দেওয়ায় পরিস্থিতি ক্রমেই অবনতি হচ্ছে।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

আরো দেখুন


বিজ্ঞাপন

পরবর্তী সংবাদ লোড হচ্ছে...