Logo Logo

গোবিপ্রবি’র সকল ক্লাস ও পরীক্ষা ২২ নভেম্বর থেকে অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা


Splash Image

ফাইল ছবি।

গোপালগঞ্জ জেলা ও বিশ্ববিদ্যালয়ের সামগ্রিক পরিস্থিতি এবং শিক্ষার্থীদের নিরাপত্তার বিষয়টি বিবেচনায় নিয়ে গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (গোবিপ্রবি) সকল ক্লাস ও পরীক্ষা বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আগামী ২২ নভেম্বর ২০২৬ থেকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এই সিদ্ধান্ত বলবৎ থাকবে।


বিজ্ঞাপন


গত ১৯ নভেম্বর ২০২৬ (০৪ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ) বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার মো. মোরাদ হোসেন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়। স্মারক নম্বর ছিল গোবিপ্রবি/র/কাউন্সিল/২(জ.স-৬)/২৬।

​বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, এর আগে গত ১৭ নভেম্বর ২০২৬ মঙ্গলবার রাত ১১টায় অনুষ্ঠিত রিজেন্ট বোর্ডের ৬ষ্ঠ জরুরি সভার সিদ্ধান্ত অনুযায়ী ১৮ ও ১৯ নভেম্বর ২০২৬ তারিখে বিশ্ববিদ্যালয়ের সকল ক্লাস ও পরীক্ষাসমূহ বন্ধ রাখার বিষয়ে পত্র দেওয়া হয়েছিল। পরবর্তীতে রিজেন্ট বোর্ডের একই সিদ্ধান্তের আলোকে গোপালগঞ্জ জেলা ও ক্যাম্পাসের সার্বিক অবস্থা এবং শিক্ষার্থীদের নিরাপত্তার কথা মাথায় রেখে ২২ নভেম্বর থেকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত সব ধরনের ক্লাস ও পরীক্ষা বন্ধ রাখার ঘোষণা দেওয়া হয়েছে।

​ভাইস চ্যান্সেলরের আদেশক্রমে এই বিজ্ঞপ্তি জারি করা হয়েছে বলে উল্লেখ করা হয়েছে।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

আরো দেখুন


বিজ্ঞাপন

পরবর্তী সংবাদ লোড হচ্ছে...