Logo Logo

গোপালগঞ্জে গণহত্যা দিবস উপলক্ষে জেলা পুুলিশের শ্রদ্ধা নিবেদন ও আলোচনা সভা অনুষ্ঠিত


Splash Image

গোপালগঞ্জে যথাযোগ্য মর্যাদায় এবং ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে ২৫ মার্চ জাতীয় গণহত্যা দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে শহিদদের প্রতি বিনম্র শ্রদ্ধা নিবেদন, পুষ্পস্তবক অর্পণ ও আলোচনা সভাসহ বিভিন্ন কর্মসূচি পালন করা হয়।


বিজ্ঞাপন


বুধবার (২৫ মার্চ) সকালে গোপালগঞ্জ জেলা পুলিশের পক্ষ থেকে শহিদদের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা জানানো হয়। সকাল ১০টা ৩০ মিনিটে গোপালগঞ্জ সদর উপজেলা পরিষদ সংলগ্ন ‘জয় বাংলা পুকুর পাড়ে’ অবস্থিত ১৯৭১ সালের বধ্যভূমি শহীদ স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ করেন পুলিশ সুপার মোঃ হাবীবুল্লাহ। পুষ্পস্তবক অর্পণ শেষে তিনি শহিদদের স্মরণে কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে থাকেন। এ সময় জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ তাঁর সঙ্গে উপস্থিত ছিলেন।

পুষ্পস্তবক অর্পণ পরবর্তী কর্মসূচির অংশ হিসেবে জেলা প্রশাসনের আয়োজনে গোপালগঞ্জ সদর উপজেলা পরিষদের অডিটোরিয়ামে এক বিশেষ আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উক্ত সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য প্রদান করেন পুলিশ সুপার মোঃ হাবীবুল্লাহ।

আলোচনা সভায় বক্তারা ১৯৭১ সালের ২৫ মার্চের সেই ভয়াল কালরাত্রির নৃশংস গণহত্যার স্মৃতিচারণ করেন। তাঁরা বিনম্র শ্রদ্ধায় শহিদদের আত্মার মাগফিরাত কামনা করেন এবং বর্তমান ও নতুন প্রজন্মকে মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস জানার ও হৃদয়ে ধারণ করার আহ্বান জানান। বক্তারা বলেন, ২৫ মার্চের সেই বর্বরোচিত হত্যাযজ্ঞ বিশ্ব ইতিহাসের এক কলঙ্কিত অধ্যায়, যা বাঙালি জাতি কখনোই ভুলবে না।

অনুষ্ঠানে জেলা প্রশাসন ও জেলা পুলিশের পদস্থ কর্মকর্তাবৃন্দসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

আরো দেখুন


বিজ্ঞাপন

পরবর্তী সংবাদ লোড হচ্ছে...