বিজ্ঞাপন
বুধবার (২৫ মার্চ) সন্ধ্যায় ব্রাহ্মণবাড়িয়া গণতান্ত্রিক শিল্প সংসদ ও বাংলাদেশ উদীচি শিল্পী গোষ্ঠীর আয়োজনে শহরের জেলা মুক্তিযোদ্ধা সংসদ কমপ্লেক্স ও কাচারী পাড় মোমবাতি প্রজ্বলন করে গণহত্যার শিকার শহীদদের স্মরণ করা হয়।
মোমবাতি প্রজ্বলন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ব্রাহ্মণবাড়িয়ার জেলা গণতান্ত্রিক শিল্পী গোষ্ঠীর সভাপতি সাংবাদিক আব্দুর নুর, বীর মুক্তিযোদ্ধা ওয়াসিয়া সিদ্দিকী, ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাবের সাধারণ সম্পাদক বাহারুল ইসলাম মোল্লা, মুক্তিযোদ্ধ গবেষক কবি জয়দুল হোসেন, বাংলাদেশ উদীচি শিল্পী গোষ্ঠীর সভাপতি মোঃ জহিরুল ইসলাম স্বপন সাংবাদিক সৈয়দ আকরাম সহ বিভিন্ন সংগঠনের নেতাকর্মীরা।
অনুষ্ঠানের সকল শ্রেণিপেশার সাধারণ মানুষের কণ্ঠে একটি দাবী ছিল, ১৯৭১ সালের ২৫ মার্চ গণহত্যাটি যেন আন্তর্জাতিকভাবে স্বীকৃতি দেয়া হয়। রুয়ান্ডার মত দেশে কম সংখ্যক মানুষ গণহত্যার শিকার স্বরূপ আন্তর্জাতিক স্বীকৃতি পেলে বাংলাদেশ পাবে না। তাই সরকারের কাছে আবেদন গণহত্যাকে আন্তর্জাতিক স্বীকৃতির কাজ করেন।
জনপ্রিয়
বিজ্ঞাপন
সর্বশেষ
পরবর্তী সংবাদ লোড হচ্ছে...