Logo Logo

স্বাধীনতা দিবসে জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা


Splash Image

বিএনপি চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান । ছবি: সংগৃহীত

মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে বিএনপির প্রতিষ্ঠাতা ও সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সমাধিসৌধে গভীর শ্রদ্ধা নিবেদন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।


বিজ্ঞাপন


বৃহস্পতিবার (২৬ মার্চ) সকালে তিনি এই শ্রদ্ধা নিবেদন করেন।

সকাল ৬টায় সাভারে জাতীয় স্মৃতিসৌধে বীর শহীদদের প্রতি পুষ্পস্তবক অর্পণের পর সকাল ৭টায় প্রধানমন্ত্রী তাঁর মা-বাবার সমাধিসৌধে উপস্থিত হন। সেখানে তিনি একা এবং পরবর্তীতে মন্ত্রিসভার সদস্যদের নিয়ে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে শ্রদ্ধা নিবেদন করেন।

পুষ্পস্তবক অর্পণ শেষে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত পরিচালনা করা হয়। এ সময় প্রধানমন্ত্রী ও মন্ত্রিসভার সদস্যরা গভীর শ্রদ্ধায় সেখানে কিছুক্ষণ নীরবতা পালন করেন।

উল্লেখ্য, মহান স্বাধীনতা দিবসের রাষ্ট্রীয় কর্মসূচির অংশ হিসেবে সকাল ৯টা ৪৫ মিনিটে জাতীয় প্যারেড গ্রাউন্ডে আয়োজিত বিশেষ ‘কুচকাওয়াজ অনুষ্ঠানে’ প্রধানমন্ত্রী তারেক রহমান উপস্থিত থাকবেন বলে নির্ধারিত রয়েছে। দিবসটি উপলক্ষে দেশজুড়ে বর্ণাঢ্য আয়োজন ও কড়া নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

আরো দেখুন


বিজ্ঞাপন

পরবর্তী সংবাদ লোড হচ্ছে...