বিজ্ঞাপন
বৃহস্পতিবার (২৬ মার্চ) ভোর ৬টা ৩০ মিনিটে জেলা শহরের লঞ্চঘাট এলাকায় অবস্থিত গোপালগঞ্জ জেলা ক্রিকেট স্টেডিয়াম সংলগ্ন স্বাধীনতা ও বিজয় স্মৃতিস্তম্ভের বেদীতে এই পুষ্পস্তবক অর্পণ করা হয়।
পুষ্পস্তবক অর্পণকালে উপস্থিত ছিলেন প্রেসক্লাব গোপালগঞ্জের সভাপতি ও দৈনিক কালবেলার জেলা প্রতিনিধি মোঃ জুবায়ের হোসেন। এছাড়াও উপস্থিত ছিলেন সংগঠনের সদস্য ও দৈনিক ভোরের বাণী’র প্রতিনিধি মোঃ শিহাব উদ্দিন, দৈনিক আমার বার্তার প্রতিনিধি আবীর কাজী, জাতীয় দৈনিক শেষ সংবাদের তানভীর ইসলাম এবং দেশকাল নিউজের মোঃ আবিদ হাসান মুছা।
শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিক নেতৃবৃন্দ মহান মুক্তিযুদ্ধে আত্মদানকারী সকল শহীদের আত্মার মাগফিরাত কামনা করেন। এ সময় তাঁরা দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় সাংবাদিকদের সদা জাগ্রত ও দায়িত্বশীল ভূমিকা পালনের দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন।
সংক্ষিপ্ত বক্তব্যে সাংবাদিক নেতারা বলেন, মহান স্বাধীনতা দিবস বাঙালি জাতির গৌরব, অসীম আত্মত্যাগ ও বীরত্বের এক অনন্য ইতিহাস বহন করে। এই দিনে শহীদদের বিনম্রচিত্তে স্মরণ করা এবং তাঁদের মহান আদর্শকে ব্যক্তি ও পেশাগত জীবনে ধারণ করাই আমাদের সকলের নৈতিক দায়িত্ব।
গভীর তাৎপর্যপূর্ণ এবং অত্যন্ত মর্যাদাপূর্ণ পরিবেশে শ্রদ্ধা নিবেদনের এই কর্মসূচি সম্পন্ন হয়। দিবসটি উপলক্ষে জেলাজুড়ে বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক সংগঠনের পক্ষ থেকেও নানা কর্মসূচি পালন করা হচ্ছে।
জনপ্রিয়
বিজ্ঞাপন
পরবর্তী সংবাদ লোড হচ্ছে...