বিজ্ঞাপন
ভোর ৬টায় গোপালগঞ্জ জেলা শহরের লঞ্চঘাট এলাকায় অবস্থিত স্বাধীনতা ও বিজয় স্মৃতিস্তম্ভে জেলা পুলিশের পক্ষ থেকে শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করা হয়। এ সময় গোপালগঞ্জের পুলিশ সুপার মোঃ হাবীবুল্লাহ শহীদদের স্মরণে পুষ্পস্তবক অর্পণ করেন। শ্রদ্ধা নিবেদনকালে জেলা পুলিশের বিভিন্ন পর্যায়ের ঊর্ধ্বতন কর্মকর্তা ও সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।
এরপর জেলা প্রশাসনের মূল আয়োজনে গোপালগঞ্জ জেলা স্টেডিয়ামে জাতীয় সংগীতের সঙ্গে জাতীয় পতাকা উত্তোলন করা হয়। বর্ণাঢ্য এই আয়োজনে উৎসবের আমেজ ছড়িয়ে দিতে আকাশে রঙিন বেলুন উড্ডয়ন এবং শান্তির প্রতীক শ্বেত কপোত-কপোতী অবমুক্ত করার মাধ্যমে দিবসের আনুষ্ঠানিক কর্মসূচির শুভ সূচনা করা হয়।
পরবর্তীতে জেলা স্টেডিয়ামে কুচকাওয়াজ ও শারীরিক কসরত প্রদর্শন অনুষ্ঠিত হয়। জেলা পুলিশের সুশৃঙ্খল কন্টিনজেন্টের নেতৃত্বে এই কুচকাওয়াজে আনসার, ফায়ার সার্ভিস, কারারক্ষী, বিএনসিসি এবং বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করে। অনুষ্ঠানে গোপালগঞ্জের জেলা প্রশাসক ও পুলিশ সুপার মোঃ হাবীবুল্লাহ সম্মিলিত কুচকাওয়াজ পরিদর্শন করেন এবং অংশগ্রহণকারীদের অভিবাদন গ্রহণ করেন।
কুচকাওয়াজ শেষে আয়োজিত সংক্ষিপ্ত আলোচনা সভায় পুলিশ সুপার বিশেষ অতিথি হিসেবে বক্তব্য প্রদান করেন। এরপর বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে আকর্ষণীয় পুরস্কার বিতরণের মাধ্যমে স্টেডিয়ামের অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।
স্টেডিয়ামের কর্মসূচি শেষে পুলিশ সুপার মোঃ হাবীবুল্লাহ সদর উপজেলা পরিষদ সংলগ্ন ‘জয় বাংলা পুকুরপাড়ে’ অবস্থিত ১৯৭১ সালের বধ্যভূমি শহীদ স্মৃতিস্তম্ভে গমন করেন। সেখানে তিনি পুনরায় পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন। এ সময় জেলা পুলিশের অন্যান্য সদস্যগণ তাঁর সঙ্গে উপস্থিত থেকে বীর শহীদদের প্রতি সম্মান প্রদর্শন করেন।
জনপ্রিয়
বিজ্ঞাপন
পরবর্তী সংবাদ লোড হচ্ছে...