বিজ্ঞাপন
বৃহস্পতিবার (২৬ মার্চ) ভোরে গোপালগঞ্জ শহরের কেন্দ্রস্থলে অবস্থিত স্বাধীনতা বেদীতে সংগঠনটির সদস্যবৃন্দ একত্রিত হয়ে পুষ্পস্তবক অর্পণ করেন। এ সময় তাঁরা মহান মুক্তিযুদ্ধে আত্মোৎসর্গকারী বীর শহীদদের স্মৃতির প্রতি সম্মান জানিয়ে কিছুক্ষণ নীরবতা পালন করেন এবং তাঁদের আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া করেন।
শ্রদ্ধা নিবেদন শেষে সংগঠনের আহ্বায়ক জিএম মোস্তফা বলেন, "১৯৭১ সালের এই দিনে অর্জিত স্বাধীনতা বাঙালি জাতির সর্বশ্রেষ্ঠ অর্জন। শহীদদের অমূল্য ত্যাগের বিনিময়ে পাওয়া এই স্বাধীনতাকে সমুন্নত রাখতে নতুন প্রজন্মকে মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস জানানো এবং দেশপ্রেমে উদ্বুদ্ধ করা অত্যন্ত জরুরি।"
অনুষ্ঠানে উপস্থিত অন্যান্য বক্তারা বলেন, স্বাধীনতার মূল চেতনাকে হৃদয়ে ধারণ করে একটি বৈষম্যহীন, সমৃদ্ধ ও উন্নত বাংলাদেশ গড়াই হোক আজকের দিনের প্রধান অঙ্গীকার। শিল্প ও সাহিত্যের মাধ্যমে মুক্তিযুদ্ধের চেতনা ছড়িয়ে দেওয়ার প্রত্যয় ব্যক্ত করেন সংগঠনের নেতৃবৃন্দ।
শ্রদ্ধা নিবেদন অনুষ্ঠানে অগ্নি বীণা শিল্প ও সাহিত্য সংসদের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং সংগঠনের সাধারণ সদস্যরা উপস্থিত ছিলেন। দিবসটি উপলক্ষে পুরো জেলাজুড়ে উৎসবমুখর পরিবেশ ও কঠোর নিরাপত্তা ব্যবস্থা লক্ষ্য করা গেছে।
জনপ্রিয়
বিজ্ঞাপন
পরবর্তী সংবাদ লোড হচ্ছে...