বিজ্ঞাপন
উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিলের উদ্যোগে আয়োজিত এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আবুল হোসেন খান। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রুমানা আফরোজ।
একই অনুষ্ঠানে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে উপজেলার বীর মুক্তিযোদ্ধা ও শহীদ মুক্তিযোদ্ধা পরিবারের সদস্যদেরও সংবর্ধনা প্রদান করা হয়। দেশের সূর্য সন্তানদের প্রতি শ্রদ্ধা নিবেদন ও তাদের ত্যাগের স্বীকৃতিস্বরূপ এই আয়োজন করা হয়।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাকেরগঞ্জ উপজেলার সহকারী কমিশনার (ভূমি) তন্নয় হালদার। এছাড়াও উপস্থিত ছিলেন উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিলের সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা আব্দুল কাদের হাওলাদার এবং বীর মুক্তিযোদ্ধা মো. কেরামত আলী হাওলাদার।
অনুষ্ঠানে বক্তারা মহান স্বাধীনতা যুদ্ধের বীরত্বগাথা স্মরণ করেন এবং নতুন প্রজন্মের কাছে মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস তুলে ধরার আহ্বান জানান। সংবর্ধনা অনুষ্ঠানে মুক্তিযোদ্ধা ও শহীদ পরিবারের সদস্যসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
প্রতিবেদক- মোঃ জাহিদুল ইসলাম, বরিশাল।
জনপ্রিয়
বিজ্ঞাপন
পরবর্তী সংবাদ লোড হচ্ছে...