Logo Logo

গোপালগঞ্জ পিবিআই কার্যালয়ে মাসিক কল্যাণ ও অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত


Splash Image

গোপালগঞ্জে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) কার্যালয়ে পেশাদারিত্ব ও তদন্তের মানোন্নয়ন লক্ষ্যে মাসিক কল্যাণ সভা ও অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২৬ মার্চ) জেলা পিবিআই কার্যালয়ে এই সভা অনুষ্ঠিত হয়।


বিজ্ঞাপন


সভায় সভাপতিত্ব করেন পিবিআই গোপালগঞ্জ জেলার পুলিশ সুপার শেখ মনিরুজ্জামান মিঠু। অনুষ্ঠানে সংস্থার সদস্যদের সার্বিক কল্যাণ, মাঠ পর্যায়ে দায়িত্ব পালনের সময় উদ্ভূত বিভিন্ন সমস্যা এবং সেসব সংকট নিরসনের কার্যকর উপায় নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।

সভায় জেলার চলমান বিভিন্ন মামলার তদন্ত কার্যক্রমের অগ্রগতি নিবিড়ভাবে পর্যালোচনা করা হয়। তদন্তের গতি ত্বরান্বিত করতে এবং মামলা দ্রুত নিষ্পত্তির লক্ষ্যে সংশ্লিষ্ট কর্মকর্তাদের প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করা হয়। বিশেষ করে বৈজ্ঞানিক তথ্য-উপাত্ত বিশ্লেষণ ও পেশাদারিত্ব বজায় রেখে কাজ করার ওপর গুরুত্বারোপ করেন পুলিশ সুপার।

সভাপতির বক্তব্যে পুলিশ সুপার শেখ মনিরুজ্জামান মিঠু সংশ্লিষ্ট কর্মকর্তাদের নিষ্ঠা, সততা ও সর্বোচ্চ আন্তরিকতার সঙ্গে দায়িত্ব পালনের নির্দেশ দেন। তিনি বলেন, সঠিক ও নিরপেক্ষ তদন্ত নিশ্চিত করার মাধ্যমেই জনমনে পুলিশের প্রতি আস্থা অর্জন করা সম্ভব। অপরাধী শনাক্তকরণে কোনো প্রকার আপস করা হবে না বলেও তিনি সতর্ক করেন।

উক্ত পর্যালোচনা সভায় পিবিআই গোপালগঞ্জ জেলার বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা ও সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

আরো দেখুন


বিজ্ঞাপন

পরবর্তী সংবাদ লোড হচ্ছে...