পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার। ছবি: সংগৃহীত
বিজ্ঞাপন
পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার সামাজিক যোগাযোগমাধ্যম এক্স-এ (সাবেক টুইটার) এক বার্তায় জানান, পাকিস্তানের মাধ্যমে আদান-প্রদান করা বার্তার সাহায্যে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে এই কূটনৈতিক যোগাযোগ সচল রয়েছে। তিনি উল্লেখ করেন, যুক্তরাষ্ট্র ইতোমধ্যে ১৫টি সুনির্দিষ্ট বিষয় বা প্রস্তাব পাঠিয়েছে, যেগুলো বর্তমানে ইরানের বিবেচনাধীন রয়েছে।
ইসলামাবাদ এই প্রক্রিয়ায় সরাসরি যুক্ত থাকার বিষয়টি আনুষ্ঠানিকভাবে স্বীকার করে বিশ্ব রাজনীতিতে নতুন আলোচনার জন্ম দিয়েছে। ইসহাক দার তার বার্তায় আরও জানান, এই আলোচনাকে সফল করতে পাকিস্তান ছাড়াও মিসর, তুরস্ক এবং আরও বেশ কয়েকটি বন্ধুপ্রতিম দেশ নিরলসভাবে সমর্থন ও সহযোগিতা দিয়ে যাচ্ছে।
মধ্যপ্রাচ্যে চলমান অস্থিরতা ও বৈশ্বিক জ্বালানি সংকটের এই ক্রান্তিলগ্নে ওয়াশিংটন ও তেহরানের মধ্যে এই গোপন ও পরোক্ষ সংলাপ আন্তর্জাতিক মহলে ইতিবাচক সংকেত হিসেবে দেখা হচ্ছে। সংশ্লিষ্ট দেশগুলো আশা করছে, এই আলোচনার মাধ্যমে দীর্ঘদিনের চলমান উত্তেজনার একটি শান্তিপূর্ণ সমাধান বেরিয়ে আসতে পারে।
জনপ্রিয়
বিজ্ঞাপন
পরবর্তী সংবাদ লোড হচ্ছে...