Logo Logo

শেরপুরে ছুরিকাঘাতে কলিজা বিচ্ছিন্ন কিশোর হত্যা প্রধান আসামি গ্রেফতার


Splash Image

শেরপুরে সজিব হত্যা মামলার প্রধান আসামী রাহাতকে হালুয়াঘাট থেকে গ্রেপ্তার করেছে নকলা থানা পুলিশ শেরপুরের নকলায় মাদ্রাসা ছাত্র সজিব (১৪) হত্যা মামলার প্রধান আসামী খায়রুল ইসলাম রাহাতকে (২২) গ্রেপ্তার করেছে নকলা থানা পুলিশ।


বিজ্ঞাপন


বুধবার (২৫ মার্চ) রাতে ময়মনসিংহের হালুয়াঘাট উপজেলার ভারতীয় সীমান্তবর্তী গাবরাখালী বর্ডার এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। আজ বৃহস্পতিবার (২৬ মার্চ) দুপুরে আদালতের মাধমে রাহাতকে জেলহাজতে পাঠিয়েছে পুলিশ। রাহাতের বাড়ি নকলা উপজেলার টালকী ইউনিয়নের বিবিরচর গ্রামে। তার পিতার নাম রিয়াজ উদ্দিন।

এদিকে গ্রেপ্তারের পর পুলিশের জিজ্ঞাসাবাদে হত্যাকান্ডের সাথে জড়িত থাকার কথা স্বীকার করেছে রাহাত। পরে রাতেই রাহাতের দেওয়া তথ্যের ভিত্তিতে ঘটনাস্থলের পাশের ধানখেত থেকে হত্যাকান্ডে ব্যবহৃত একটি ছুরি উদ্ধার করেছে পুলিশ। বিষয়টি জানিয়েছেন নকলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রিপন চন্দ্র গোপ।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

আরো দেখুন


বিজ্ঞাপন

পরবর্তী সংবাদ লোড হচ্ছে...