বিজ্ঞাপন
শনিবার (২৮ মার্চ) সকালে বাজুসের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই নতুন মূল্য তালিকার কথা জানানো হয়।
নতুন নির্ধারিত দাম অনুযায়ী, ভালো মানের অর্থাৎ ২২ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম ২ হাজার ১৫৭ টাকা বৃদ্ধি পেয়েছে। এর ফলে প্রতি ভরি স্বর্ণের নতুন দাম দাঁড়িয়েছে ২ লাখ ৩৭ হাজার ১২ টাকা। আজ সকাল ১০টা থেকেই এই নতুন দর কার্যকর করা হয়েছে।
নতুন মূল্যতালিকায় অন্যান্য মানের স্বর্ণের দামও পুনর্নির্ধারণ করা হয়েছে। এখন থেকে ২১ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণ ২ লাখ ২৬ হাজার ২৮২ টাকা এবং ১৮ ক্যারেটের প্রতি ভরি ১ লাখ ৯৩ হাজার ৯১৪ টাকায় বিক্রি হবে। এছাড়া সনাতন পদ্ধতির প্রতি ভরি স্বর্ণের দাম নির্ধারণ করা হয়েছে ১ লাখ ৫৭ হাজার ৯৩১ টাকা।
এর আগে গত শুক্রবার (২৭ মার্চ) টানা সপ্তম বারের মতো স্বর্ণের দাম কমিয়েছিল বাজুস। সেই সময় ২২ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম ৬ হাজার ৫৯০ টাকা কমিয়ে ২ লাখ ৩৪ হাজার ৮৫৫ টাকা করা হয়েছিল। সে সময় ২১ ক্যারেট ২ লাখ ২৪ হাজার ১৮২ টাকা, ১৮ ক্যারেট ১ লাখ ৯২ হাজার ১৬৪ টাকা এবং সনাতন পদ্ধতির স্বর্ণ ১ লাখ ৫৬ হাজার ৪৭৩ টাকা নির্ধারণ করা হয়েছিল।
পরিসংখ্যান অনুযায়ী, চলতি ২০২৬ সালে এখন পর্যন্ত দেশের বাজারে মোট ৪৮ বার স্বর্ণের দাম সমন্বয় করা হয়েছে। এর মধ্যে ২৭ বার দাম বাড়ানো হয়েছে এবং ২১ বার কমানো হয়েছে।
উল্লেখ্য, গত ২০২৫ সালে মোট ৯৩ বার স্বর্ণের দাম পরিবর্তন করা হয়েছিল, যার মধ্যে ৬৪ বার বৃদ্ধি এবং ২৯ বার হ্রাসের ঘটনা ঘটেছিল।
জনপ্রিয়
বিজ্ঞাপন
পরবর্তী সংবাদ লোড হচ্ছে...