বিজ্ঞাপন
শনিবার (২৮ মার্চ) মন্ত্রণালয়ের এক বার্তায় এই গুরুত্বপূর্ণ সিদ্ধান্তের কথা জানানো হয়।
এর আগে শুক্রবার জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের সচিব মোহাম্মদ সাইফুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত এক অনলাইন সভায় এই সিদ্ধান্ত গ্রহণ করা হয়। সভায় দেশের জ্বালানি নিরাপত্তা নিশ্চিতকরণ ও সঠিক বণ্টন তদারকির ওপর গুরুত্বারোপ করা হয়।
মন্ত্রণালয়ের সিদ্ধান্ত অনুযায়ী, দেশের সকল পেট্রোল পাম্পের জন্য একজন করে ট্যাগ অফিসার নিয়োজিত থাকবেন। ঢাকা ও চট্টগ্রাম মেট্রোপলিটন এলাকার পাম্পগুলোতে বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশন (বিপিসি) এই কর্মকর্তা নিয়োগ দেবে।
মেট্রোপলিটন এলাকার বাইরে জেলা ও বিভাগীয় শহরগুলোতে সংশ্লিষ্ট জেলা প্রশাসক (ডিসি) এবং উপজেলা পর্যায়ে উপজেলা নির্বাহী কর্মকর্তারা (ইউএনও) তাদের অধিক্ষেত্রাধীন প্রতিটি পাম্পের জন্য একজন করে সরকারি কর্মকর্তাকে ট্যাগ অফিসার হিসেবে নিয়োগ করবেন।
নিযুক্ত ট্যাগ অফিসাররা জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগ এবং বিপিসি নির্ধারিত পদ্ধতিতে পাম্পের কার্যক্রম পর্যবেক্ষণ করবেন এবং এ বিষয়ে নিয়মিত দৈনিক প্রতিবেদন জমা দেবেন।
ইতিমধ্যেই প্রতিটি পেট্রোল পাম্পের জন্য সরকারি কর্মকর্তা নিয়োগ নিশ্চিত করে সেই তথ্য জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগে পাঠানোর জন্য সংশ্লিষ্ট সকল দপ্তর ও সংস্থাকে অনুরোধ জানানো হয়েছে।
জনপ্রিয়
বিজ্ঞাপন
পরবর্তী সংবাদ লোড হচ্ছে...