রবিবার সচিবালয়ে আকস্মিক বিভিন্ন মন্ত্রণালয় পরিদর্শন করেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
বিজ্ঞাপন
রবিবার (২৯ মার্চ) সকালে সচিবালয়ে পৌঁছে প্রতিদিনের মতো সরাসরি নিজের দপ্তরে না গিয়ে প্রথমে ৬ নম্বর ভবনে যান প্রধানমন্ত্রী। সেখানে তিনি হেটে একাধিক মন্ত্রণালয় ঘুরে দেখেন।
পরিদর্শন করা মন্ত্রণালয়গুলোর মধ্যে ছিল বিদ্যুৎ ও জ্বালানি মন্ত্রণালয়, মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়, স্বাস্থ্য মন্ত্রণালয় এবং পাশের গণপূর্ত মন্ত্রণালয়। আকস্মিক এ পরিদর্শনে সংশ্লিষ্ট দপ্তরগুলোর কর্মকর্তা-কর্মচারীদের মধ্যে তাৎক্ষণিক সাড়া পড়ে যায়।
সচিবালয়ের কয়েকজন কর্মকর্তা জানান, সরকারপ্রধানের এমন সরাসরি তদারকি তাদের জন্য অপ্রত্যাশিত ছিল। এতে কাজের গতি ও শৃঙ্খলা আরো বাড়বে বলে মনে করছেন তারা।
পরিদর্শন শেষে প্রধানমন্ত্রী নিজ দপ্তরে ফিরে দিনের নিয়মিত কার্যক্রম শুরু করেন।
এ সময় তাঁর সঙ্গে ছিলেন মন্ত্রিপরিষদ সচিব ড. নাসিমুল গনি এবং প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমনসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা।
জনপ্রিয়
বিজ্ঞাপন
পরবর্তী সংবাদ লোড হচ্ছে...