বিজ্ঞাপন
রবিবার (২৯ মার্চ) দুপুরে গ্রেপ্তারকৃত আসামিদের আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।
পুলিশ ও মামলা সূত্রে জানা গেছে, গত ২৬ মার্চ রাতে উপজেলার বর্ষাপাড়া গ্রামে পূর্ব শত্রুতার জেরে দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। এতে জামাল বিশ্বাসের ছেলে রাসেল বিশ্বাস আহত হন। পরদিন ২৭ মার্চ সকালে তাকে কোটালীপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগে চিকিৎসার জন্য নেওয়া হলে প্রতিপক্ষের লোকজন সেখানে ঢুকে ধারালো দেশীয় অস্ত্র দিয়ে তাকে এলোপাতাড়ি কুপিয়ে জখম করে।
এই বর্বরোচিত ঘটনায় রাসেলের পরিবার বাদী হয়ে কোটালীপাড়া থানায় ১১ জনকে আসামি করে একটি মামলা দায়ের করেন। মামলা দায়েরের পরপরই অভিযানে নামে পুলিশ। কোটালীপাড়া থানার ওসি (তদন্ত) সফর আলীর নেতৃত্বে একটি চৌকস দল তথ্য প্রযুক্তির সহায়তায় শনিবার দিবাগত রাত ৩টার দিকে নড়াইল জেলার নড়াগাতী এলাকা থেকে ৬ জন আসামিকে গ্রেপ্তার করে।
গ্রেপ্তারকৃতরা হলেন— বর্ষাপাড়া গ্রামের হাফিজুর বিশ্বাস (৩৫), কাউছার বিশ্বাস (৪২), কুব্বাত বিশ্বাস (৫৫), শ্রাবণ বিশ্বাস (১৯), পান্না বিশ্বাস (৪৮) ও রুমান বিশ্বাস (১৮)।
কোটালীপাড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. রিয়াদ মাহমুদ জানান, এটি একটি অত্যন্ত আলোচিত ও স্পর্শকাতর ঘটনা। মামলা হওয়ার পরপরই পুলিশের বিশেষ টিম অভিযানে নামে এবং নড়াইল থেকে ছয়জনকে গ্রেপ্তার করতে সক্ষম হয়। ঘটনার সঙ্গে জড়িত অন্যান্য আসামিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।
তিনি আরও জানান, গ্রেপ্তারকৃতদের অধিকতর জিজ্ঞাসাবাদের জন্য আদালতের কাছে রিমান্ডের আবেদন জানানো হবে।
জনপ্রিয়
বিজ্ঞাপন
পরবর্তী সংবাদ লোড হচ্ছে...