Logo Logo

চট্টগ্রামে গুলজার টাওয়ারের ছাদ থেকে লাফ দিয়ে যুবক আহত


Splash Image

চট্টগ্রাম মহানগরীর চকবাজার এলাকার গুলজার টাওয়ারের ছাদ থেকে লাফ দিয়ে এক অজ্ঞাত যুবক (২২) গুরুতর আহত হয়েছেন।


বিজ্ঞাপন


রবিবার (২৯ মার্চ) সকাল ১০টার দিকে এই চাঞ্চল্যকর ঘটনা ঘটে।

ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে এলাকায় ব্যাপক আলোচনার সৃষ্টি হয়।

আহত ওই যুবককে উদ্ধার করে তাৎক্ষণিকভাবে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে। তবে এখন পর্যন্ত তার নাম-পরিচয় নিশ্চিত হওয়া যায়নি।

চকবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজের খান জানান, মার্কেটের নিরাপত্তারক্ষীদের নিষেধ অমান্য করে ওই যুবক ৬ তলা ভবনের ছাদে উঠে যান। নিরাপত্তারক্ষীরা তাকে বুঝিয়ে নিচে নামিয়ে আনার চেষ্টা করলে তিনি ছাদ থেকে ঝাঁপ দেন। তবে সরাসরি মাটিতে পড়ার আগে যুবকটি প্রথমে একটি কোচিং সেন্টারের সাইনবোর্ড এবং পরে ইন্টারনেটের তারের ওপর আছড়ে পড়েন। তারের ওপর হয়ে মাটিতে পড়ায় প্রাণে বেঁচে গেলেও তিনি শরীরের বিভিন্ন স্থানে মারাত্মক আঘাত পেয়েছেন।

স্থানীয় ব্যবসায়ীদের বরাতে জানা গেছে, যুবকটি মানসিক ভারসাম্যহীন হতে পারেন। ঘটনার আগে তাকে ওই এলাকায় উদ্দেশ্যহীনভাবে ঘোরাঘুরি করতে দেখা গেছে। বর্তমানে তিনি চমেক হাসপাতালের নিউরো সার্জারি ওয়ার্ডে চিকিৎসাধীন রয়েছেন।

চকবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. বাবুল আজাদ জানান, যুবকের অবস্থা সংকটাপন্ন। তার পরিচয় শনাক্ত করতে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) কাজ শুরু করেছে। আঙুলের ছাপ বা অন্য কোনো মাধ্যমে পরিচয় নিশ্চিত হওয়া গেলে দ্রুত স্বজনদের খবর পাঠানো হবে। হাসপাতালের নিরাপত্তা ও সার্বিক পরিস্থিতি পর্যবেক্ষণে একজন উপ-পুলিশ পরিদর্শক সেখানে অবস্থান করছেন।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

আরো দেখুন


বিজ্ঞাপন

পরবর্তী সংবাদ লোড হচ্ছে...