Logo Logo

ফরিদপুরে বৈদ্যুতিক শর্ট সার্কিটের আগুনে পুড়ে কিশোরের মৃত্যু


Splash Image

ফরিদপুর সদর উপজেলার পূর্ব বাখুন্ডা গ্রামে এক ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় তামিম মিয়া (১৬) নামের এক কিশোরের মৃত্যু হয়েছে।


বিজ্ঞাপন


গতকাল রবিবার (২৯ মার্চ) রাত আনুমানিক ১০টা ৩০ মিনিটে নিহতের নিজ বাড়িতে এই দুর্ঘটনাটি ঘটে।

প্রাথমিক তথ্যে জানা গেছে, বসতবাড়িতে হঠাৎ বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়। মুহূর্তের মধ্যেই আগুনের লেলিহান শিখা ছড়িয়ে পড়লে বসতঘরের তিনটি কক্ষ সম্পূর্ণভাবে পুড়ে ছাই হয়ে যায়। অগ্নিকাণ্ডের সময় ঘরের ভেতরে আটকা পড়ে তামিম মিয়া গুরুতরভাবে দগ্ধ হন।

স্থানীয় বাসিন্দারা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার তৎপরতা শুরু করেন। দগ্ধ অবস্থায় তামিমকে উদ্ধার করে দ্রুত ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। তবে হাসপাতালে পৌঁছানোর পর জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক রাত ১১টা ১০ মিনিটে তাকে মৃত ঘোষণা করেন।

ঘটনার পর বিষয়টি কোতোয়ালি থানা পুলিশকে অবহিত করা হয়েছে। বর্তমানে নিহতের মরদেহ হাসপাতালের জরুরি বিভাগে রাখা হয়েছে। মর্মান্তিক এই ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

পুলিশ জানিয়েছে, এ বিষয়ে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

আরো দেখুন


বিজ্ঞাপন

পরবর্তী সংবাদ লোড হচ্ছে...