বিজ্ঞাপন
আজ সোমবার (৩০ মার্চ) সকাল সাড়ে ৭টার দিকে স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশটি উদ্ধার করে।
পুলিশ সূত্রে জানা গেছে, স্থানীয় লোকজন পুকুরে একটি মরদেহ ভাসতে দেখে জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ কল করে বিষয়টি অবহিত করেন। খবর পেয়ে কোতোয়ালী থানার উপ-পরিদর্শক (এসআই) রাকিব হোসেন সঙ্গীয় ফোর্সসহ দ্রুত ঘটনাস্থলে উপস্থিত হন। পরবর্তীতে স্থানীয়দের সহযোগিতায় মরদেহটি পানি থেকে ডাঙ্গায় তোলা হয় এবং প্রাথমিক সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করা হয়।
প্রাথমিকভাবে পুলিশ ও স্থানীয়দের ধারণা, উদ্ধার হওয়া ওই ব্যক্তির বয়স আনুমানিক ২৬ বছর। এলাকার বাসিন্দাদের দাবি, মৃত ওই যুবক দীর্ঘদিন ধরে এলাকায় মানসিক ভারসাম্যহীন অবস্থায় ঘোরাফেরা করতেন। তবে তার পরিচয় এখনো নিশ্চিত হওয়া যায়নি।
মরদেহটি ময়নাতদন্তের জন্য ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এই ঘটনার প্রকৃত কারণ উদঘাটনে এবং পরবর্তী প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণে কোতোয়ালী থানা পুলিশ কাজ করছে।
জনপ্রিয়
বিজ্ঞাপন
পরবর্তী সংবাদ লোড হচ্ছে...