Logo Logo

ভারত সফরে জয়শঙ্কর-অজিত দোভালের সঙ্গে বসবেন পররাষ্ট্রমন্ত্রী


Splash Image

বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান আগামী ৭ এপ্রিল ভারতের নয়াদিল্লি সফরে যাচ্ছেন। প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে নতুন সরকার গঠনের পর বাংলাদেশের কোনো মন্ত্রীর এটিই হবে প্রথম ভারত সফর। মঙ্গলবার (৩১ মার্চ) ভারতীয় সংবাদমাধ্যম হিন্দুস্তান টাইমস সংশ্লিষ্ট সূত্রের বরাতে এই তথ্য নিশ্চিত করেছে।


বিজ্ঞাপন


সফরকালে পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর, জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভাল এবং বাণিজ্যমন্ত্রী পিযুষ গোয়েলের সঙ্গে ৮ এপ্রিল আনুষ্ঠানিক বৈঠকে মিলিত হবেন। এছাড়া ভারতের জ্বালানিমন্ত্রী হরদ্বীপ পুরির সঙ্গেও তার আলাদা বৈঠক হওয়ার সম্ভাবনা রয়েছে।

এই সফরে গঙ্গা পানিবণ্টন চুক্তির নবায়ন এবং ভারত থেকে অতিরিক্ত জ্বালানি আমদানির বিষয়টি বিশেষ গুরুত্ব পাবে বলে জানা গেছে।

সূত্রমতে, মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধের কারণে আন্তর্জাতিক বাজারে জ্বালানি সরবরাহ বিঘ্নিত হওয়ায় বাংলাদেশ ভারত থেকে অতিরিক্ত ডিজেল আমদানির পরিকল্পনা করছে। পাশাপাশি ১৯৯৬ সালে স্বাক্ষরিত ৩০ বছর মেয়াদি গঙ্গা পানিবণ্টন চুক্তির মেয়াদ শেষ পর্যায়ে থাকায় এর প্রযুক্তিগত মূল্যায়ন ও নবায়ন নিয়ে বিস্তারিত আলোচনা হবে।

ভারতের পক্ষ থেকে জানানো হয়েছে, নতুন চুক্তির ক্ষেত্রে জলবায়ুগত প্রভাব এবং পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের সম্মতি অত্যন্ত গুরুত্বপূর্ণ।

ড. খলিলুর রহমান মরিশাসে অনুষ্ঠিতব্য ভারত মহাসাগর সম্মেলনে যোগ দেওয়ার আগে এই দিল্লি সফর করবেন।

রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন, জাতিসংঘের সাধারণ পরিষদের ২০২৬-২০২৭ মেয়াদের সভাপতি পদের জন্য বাংলাদেশ ড. খলিলুর রহমানকে মনোনয়ন দিয়েছে। এই গুরুত্বপূর্ণ পদে জয়লাভের জন্য তিনি ভারতের সমর্থন ও সহযোগিতা চাইতে পারেন।

পররাষ্ট্রমন্ত্রীর এই সফরটি বাংলাদেশ ও ভারতের দ্বিপাক্ষিক সম্পর্কের নতুন অধ্যায় হিসেবে দেখা হচ্ছে। বিশেষ করে জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করা এবং পানিবণ্টনের মতো সংবেদনশীল ইস্যুতে এই আলোচনা দুই দেশের ভবিষ্যৎ সহযোগিতার পথ প্রশস্ত করবে বলে আশা করা হচ্ছে।

সূত্র: হিন্দুস্তান টাইমস।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

আরো দেখুন


বিজ্ঞাপন

পরবর্তী সংবাদ লোড হচ্ছে...