বিজ্ঞাপন
পুলিশ সূত্রে জানা যায়, নগরকান্দা থানার এফআইআর নং-২৭ (তারিখ: ২৯ মার্চ ২০২৬) অনুযায়ী, সদরপুর উপজেলার জাকের ডাঙ্গী এলাকার বাসিন্দা শেখ মোতালেব (৫০)-এর বড় বোন জামেলা বেগম (৬৫)-কে ২৭ মার্চ রাত থেকে ২৮ মার্চ ভোরের মধ্যে যেকোনো সময় শ্বাসরোধ করে হত্যা করা হয়। হত্যার পর মরদেহ গুমের উদ্দেশ্যে বাড়ির পাশের সেফটি ট্যাংকে ফেলে রাখা হয়।
ঘটনার পরপরই সহকারী পুলিশ সুপার (নগরকান্দা সার্কেল) মাহমুদুল হাসানের নেতৃত্বে এবং নগরকান্দা থানার অফিসার ইনচার্জ রাসূল সামদানী আজাদ ও তদন্ত কর্মকর্তা এসআই মো. নাজমুল ইসলামের সমন্বয়ে একটি বিশেষ তদন্ত দল গঠন করা হয়। তথ্যপ্রযুক্তি ও স্থানীয় গোয়েন্দা তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে বুধবার ভোর ৪টা ১৫ মিনিটে চরভদ্রাসন উপজেলার গাজীর টেক এলাকা থেকে সন্দেহভাজন আলমগীর হোসেনকে গ্রেপ্তার করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তারকৃত আলমগীর জানান, দীর্ঘদিন প্রবাসে থাকার পর দেশে ফিরে তিনি ঋণগ্রস্ত হয়ে পড়েন। এ অবস্থায় খালা জামেলা বেগমের কাছে একাধিকবার টাকা ধার চাইলে তিনি তা দিতে অস্বীকৃতি জানান। এতে ক্ষুব্ধ হয়ে পরিকল্পিতভাবে ২৭ মার্চ রাতে খালার বাড়িতে গিয়ে টাকা-পয়সা নিয়ে বাকবিতণ্ডার একপর্যায়ে গামছা দিয়ে শ্বাসরোধ করে তাকে হত্যা করেন।
হত্যার পর আলমগীর মরদেহ সেফটি ট্যাংকে ফেলে গুম করার চেষ্টা করেন এবং ভোরে বাড়িতে তালা লাগিয়ে পালিয়ে যান বলেও স্বীকার করেছেন।
পুলিশ জানায়, প্রাথমিকভাবে আসামি একাই হত্যাকাণ্ডটি ঘটিয়েছে বলে স্বীকারোক্তি দিয়েছে। মামলার তদন্ত অব্যাহত রয়েছে এবং তার বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।
জনপ্রিয়
বিজ্ঞাপন
পরবর্তী সংবাদ লোড হচ্ছে...