বিজ্ঞাপন
বৃহস্পতিবার (২ এপ্রিল) সকাল ১০টার দিকে কালিগঞ্জ বাজার সড়কে নিহত সজিবের পরিবার, সহপাঠী ও স্থানীয় এলাকাবাসীর উদ্যোগে এই কর্মসূচি অনুষ্ঠিত হয়।
বিক্ষোভকারীরা কালিগঞ্জ বাজারের প্রধান সড়ক প্রদক্ষিণ করে রঙ্গশ্রী ইউনিয়ন পরিষদ কার্যালয়ের সামনে গিয়ে সমাবেশ করেন।
মানববন্ধন চলাকালে বক্তারা অভিযোগ করেন, গত ২৮ মার্চ জমি সংক্রান্ত বিরোধের জেরে সন্ত্রাসী মিলন খানের নেতৃত্বে সজিবকে পিটিয়ে হত্যা করা হলেও পুলিশ মূল আসামিদের গ্রেপ্তারে গড়িমসি করছে। উল্টো নিহতের পরিবারের সদস্যদের বিরুদ্ধেই মিথ্যা মামলা নেওয়ার অভিযোগ তোলেন তারা। আগামী ২৪ ঘণ্টার মধ্যে ঘাতকদের গ্রেপ্তার করা না হলে থানা ঘেরাওসহ কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দেওয়া হয়।
জানা গেছে, গত শনিবার (২৮ মার্চ) সকালে জমি নিয়ে বিরোধের জেরে প্রতিপক্ষের হামলায় সজিবসহ ৫ জন আহত হন। মাথায় গুরুতর আঘাতপ্রাপ্ত সজিবকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হলে মঙ্গলবার দিবাগত রাতে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। নিহত সজিব বরিশাল সরকারি কলেজ থেকে এ বছর অনার্স ফাইনাল পরীক্ষা দিয়েছিলেন।
এই ঘটনায় সজিবের পিতা আবুল হোসেন খান বাদী হয়ে ৮ জনকে আসামি করে বাকেরগঞ্জ থানায় একটি মামলা দায়ের করেছেন।
মামলার অগ্রগতি সম্পর্কে বাকেরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার কে এম সোহেল রানা জানান, ইতোমধ্যে একজন আসামিকে গ্রেপ্তার করা হয়েছে এবং বাকিদের গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।
সজিবের অকাল মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে এবং সহপাঠীরা দ্রুততম সময়ে দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।
প্রতিবেদক- মোঃ জাহিদুল ইসলাম, বরিশাল।
জনপ্রিয়
বিজ্ঞাপন
পরবর্তী সংবাদ লোড হচ্ছে...