Logo Logo

আখেরি মোনাজাতের মধ্য দিয়ে শেষ হলো চরমোনাইয়ের বার্ষিক মাহফিল


Splash Image

লক্ষ লক্ষ মুসল্লির ‘আমিন আমিন’ ধ্বনি আর মহান আল্লাহর দরবারে আত্মশুদ্ধির আকুল প্রার্থনার মধ্য দিয়ে সমাপ্ত হয়েছে ঐতিহাসিক চরমোনাইয়ের বার্ষিক ফাল্গুনের মাহফিল।


বিজ্ঞাপন


শুক্রবার (৩ এপ্রিল) বরিশালের কীর্তনখোলা নদীর তীরে চরমোনাই মাদ্রাসা ময়দানে আখেরি মোনাজাতের মাধ্যমে দেশ ও বিদেশের নির্যাতিত-নিপীড়িত মানুষের শান্তি কামনায় এই মাহফিলের পরিসমাপ্তি ঘটে।

গত ১ এপ্রিল বুধবার বাদ জোহর চরমোনাইয়ের পীর মুফতী সৈয়দ মুহাম্মদ রেজাউল করীমের উদ্বোধনী বয়ানের মাধ্যমে তিন দিনব্যাপী এই মাহফিল শুরু হয়েছিল। প্রতি বছর অগ্রহায়ণ ও ফাল্গুন মাসে চরমোনাই মাদ্রাসা ময়দানে এই বিশাল ধর্মীয় সমাবেশ অনুষ্ঠিত হয়। এ বছরও দেশ-বিদেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা লক্ষ লক্ষ ধর্মপ্রাণ মুসল্লির পদচারণায় মুখরিত ছিল পুরো ময়দান। মূলত ইসলামী মূল্যবোধ ও আত্মশুদ্ধির আশায় মুসল্লিরা এই মাহফিলে সমবেত হন।

সমাপনী দিনে আখেরি মোনাজাত পরিচালনা করেন চরমোনাই পীর মুফতী সৈয়দ মুহাম্মদ রেজাউল করীম। এ সময় মুসল্লিদের অশ্রুসিক্ত নয়নে কান্নার শব্দে আকাশ-বাতাস ভারী হয়ে ওঠে। মোনাজাতে দেশ ও জাতির কল্যাণ, মুসলিম উম্মাহর ঐক্য এবং বিশেষ করে বিশ্বের বিভিন্ন প্রান্তে নির্যাতিত মুসলিমদের মুক্তির জন্য মহান আল্লাহর সাহায্য কামনা করা হয়।

তিন দিনের এই মাহফিলে দেশবরেণ্য ওলামায়ে কেরামগণ কুরআন ও সুন্নাহর আলোকে তাত্ত্বিক বয়ান পেশ করেন। মুসল্লিদের শৃঙ্খলা রক্ষায় মাহফিল কর্তৃপক্ষের স্বেচ্ছাসেবক বাহিনীর পাশাপাশি প্রশাসনের পক্ষ থেকেও নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছিল। মোনাজাত শেষে মুসল্লিরা সুশৃঙ্খলভাবে নিজ নিজ গন্তব্যের উদ্দেশ্যে রওনা হন।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

আরো দেখুন


বিজ্ঞাপন

পরবর্তী সংবাদ লোড হচ্ছে...