Logo Logo

নিখোঁজ পাইলটকে উদ্ধারে ইরানে মার্কিন স্পেশাল ফোর্স, চলছে তুমুল লড়াই


Splash Image

মার্কিন স্পেশাল ফোর্স। ছবি সংগৃহীত

ইরানে মার্কিন যুদ্ধবিমান ভূপাতিত হওয়ার পর নিখোঁজ এক ক্রু সদস্যকে খুঁজে বের করতে ব্যাপক তল্লাশি অভিযান শুরু করেছে যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনী। ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য টেলিগ্রাফের এক প্রতিবেদনে জানানো হয়েছে, নিখোঁজ ওই সেনাকে উদ্ধারে যুক্তরাষ্ট্রের বিশেষায়িত স্পেশাল ফোর্সের সদস্যরা শুক্রবার রাতে ইরানি ভূখণ্ডে প্রবেশ করেছেন।


বিজ্ঞাপন


টেলিগ্রাফের প্রতিবেদনে মার্কিন স্পেশাল ফোর্সের এই অনুপ্রবেশ নিয়ে বিস্তারিত কোনো তথ্য প্রকাশ করা না হলেও অভিযানটি অত্যন্ত স্পর্শকাতর বলে উল্লেখ করা হয়েছে।

নাম প্রকাশে অনিচ্ছুক কর্মকর্তাদের উদ্ধৃতি দিয়ে যুক্তরাষ্ট্রের স্থানীয় সংবাদমাধ্যমগুলো জানিয়েছে, উদ্ধার অভিযানে ইতোমধ্যেই একজন ক্রু সদস্যকে জীবিত উদ্ধার করা সম্ভব হয়েছে। তবে যুদ্ধবিমানটির দ্বিতীয় ক্রু সদস্যের কোনো হদিস এখনও মেলেনি, যার জন্য চিরুনি অভিযান অব্যাহত রয়েছে।

যুক্তরাষ্ট্র বিমানবাহিনীর প্যারারেস্কিউ জাম্পারদের একজন সাবেক কমান্ডার জানিয়েছেন, নিখোঁজ ক্রুকে খুঁজে পেতে বিশেষায়িত যুদ্ধকালীন অনুসন্ধান ও উদ্ধার ইউনিটগুলো কাজ করছে। ব্ল্যাকহক হেলিকপ্টার ব্যবহার করে সম্ভাব্য এলাকাগুলোতে চষে বেড়াচ্ছেন উদ্ধারকারীরা।

তিনি আরও যোগ করেন, যদি হেলিকপ্টার সরাসরি পৌঁছাতে না পারে, তবে এসি-১৩০ গানশিপের সহায়তায় স্পেশাল ফোর্সের স্কোয়াড সদস্যরা মাটিতে নেমে স্থলপথে উদ্ধার অভিযান পরিচালনা করবেন।

এদিকে, নিখোঁজ মার্কিন ক্রু সদস্যকে আটক করতে ইরানও ব্যাপক তৎপরতা শুরু করেছে। দেশটির পক্ষ থেকে মার্কিন পাইলটকে খুঁজে বের করার জন্য বিশেষ পুরস্কারও ঘোষণা করা হয়েছে। দুই দেশের এই পাল্টাপাল্টি অভিযানের ফলে ওই অঞ্চলে চরম উত্তেজনা বিরাজ করছে।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

আরো দেখুন


বিজ্ঞাপন

পরবর্তী সংবাদ লোড হচ্ছে...