বিজ্ঞাপন
শুক্রবার (৩ এপ্রিল) দিবাগত রাতে চীনের পতাকাবাহী এই জাহাজটি বঙ্গোপসাগরের কুতুবদিয়া চ্যানেলে নোঙ্গর করে।
প্রাইড শিপিং লাইনসের ম্যানেজিং পার্টনার নজরুল ইসলাম জাহাজটির পৌঁছানোর বিষয়টি নিশ্চিত করে জানান, মালয়েশিয়া থেকে আসা এই জাহাজটিতে ৩৪ হাজার টনের কিছু বেশি ডিজেল রয়েছে। শনিবার জাহাজটি বার্থিং করার কথা রয়েছে।
এর আগে গত বৃহস্পতিবার দুপুর ২টায় ২৭ হাজার ৩০০ টন ডিজেল নিয়ে সিঙ্গাপুর থেকে আসা ‘ইয়ান জিং হে’ নামের আরেকটি জাহাজ পদ্মা অয়েলের ডলফিন জেটি-৬-এ বার্থিং সম্পন্ন করে। ওই জাহাজটিরও স্থানীয় এজেন্ট হিসেবে কাজ করছে প্রাইড শিপিং।
উল্লেখ্য, পর্যায়ক্রমে জ্বালানি তেলবাহী এই জাহাজগুলোর আগমনে দেশের নিরবচ্ছিন্ন বিদ্যুৎ উৎপাদন ও পরিবহন খাতে স্বস্তি ফিরবে বলে আশা করা হচ্ছে।
জনপ্রিয়
বিজ্ঞাপন
পরবর্তী সংবাদ লোড হচ্ছে...