Logo Logo

সন্ধ্যা ৭টার মধ্যে দোকান-মার্কেট ও শপিংমল বন্ধের নির্দেশ মন্ত্রিপরিষদ বিভাগের


Splash Image

মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধের প্রেক্ষাপটে দেশব্যাপী জ্বালানি ও বিদ্যুৎ সাশ্রয়ের লক্ষ্যে বড় ধরনের সিদ্ধান্ত নিয়েছে সরকার। এখন থেকে দেশের সকল দোকান, মার্কেট ও শপিংমল সন্ধ্যা ৭টার মধ্যে বন্ধ রাখার নির্দেশ দিয়েছে মন্ত্রিপরিষদ বিভাগ।


বিজ্ঞাপন


সোমবার (৬ এপ্রিল) মাঠ প্রশাসন সংযোগ অধিশাখা থেকে জারি করা এক চিঠিতে এই জরুরি নির্দেশনার কথা জানানো হয়।

উপসচিব মোহাম্মদ সাহেদুল ইসলাম স্বাক্ষরিত ওই চিঠিতে উল্লেখ করা হয়েছে, বিদ্যুৎ সাশ্রয় এবং এর ব্যবহার নিয়ন্ত্রণের স্বার্থে এই সিদ্ধান্ত কার্যকর করা হয়েছে।

নতুন এই নিয়ম অনুযায়ী, দেশের সকল শপিংমল, দোকানপাট, মেলা, বাণিজ্য মেলা এমনকি সাংস্কৃতিক অনুষ্ঠানও সন্ধ্যা ৭টার মধ্যে সমাপ্ত করতে হবে। এর পাশাপাশি জনবহুল এলাকার সকল বিলবোর্ডের বাতিও নির্ধারিত সময়ের মধ্যে বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছে।

জানা গেছে, গত ৪ এপ্রিল প্রধানমন্ত্রী তারেক রহমান বিভিন্ন ব্যবসায়ী সংগঠনের নেতাদের সঙ্গে এক উচ্চপর্যায়ের বৈঠকে এই প্রস্তাবের অনুমোদন দেন। বিদ্যুৎ বিভাগের বিশেষ অনুরোধের প্রেক্ষিতে মন্ত্রিপরিষদ বিভাগ আজ আনুষ্ঠানিকভাবে এই প্রজ্ঞাপন জারি করল।

নির্দেশনা বাস্তবায়নে দেশের সকল বিভাগীয় কমিশনার এবং জেলা প্রশাসকদের প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বলা হয়েছে। মাঠ পর্যায়ে পুলিশ ও স্থানীয় প্রশাসন এই আদেশের নিয়মিত তদারকি করবে। উদ্ভূত পরিস্থিতিতে দেশের জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করতে মন্ত্রিপরিষদ বিভাগ ব্যবসায়ীসহ সাধারণ মহলের আন্তরিক সহযোগিতা কামনা করেছে।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

আরো দেখুন


বিজ্ঞাপন

পরবর্তী সংবাদ লোড হচ্ছে...