ছবি : সংগৃহীত।
বিজ্ঞাপন
ইসরায়েলের অগ্নিনির্বাপণ ও উদ্ধারকারী সংস্থা জানিয়েছে, হোম ফ্রন্ট কমান্ডের সঙ্গে যৌথ প্রচেষ্টায় কয়েক ঘণ্টার তল্লাশি শেষে প্রথমে ৮০ বছর বয়সী এক বৃদ্ধ ও এক বৃদ্ধার নিথর দেহ উদ্ধার করা হয়। এর কয়েক ঘণ্টা পর ধ্বংসস্তূপের নিচে ৪০ বছর বয়সী এক ব্যক্তি এবং সর্বশেষ ৩৫ বছর বয়সী এক নারীর মরদেহ পাওয়া যায়।
ইরানি ক্ষেপণাস্ত্রটি আঘাত হানার পর থেকেই এই চারজন নিখোঁজ ছিলেন এবং ভবনটি ধসে পড়ার ‘গুরুতর’ ঝুঁকিতে ছিল। তবে নিহতদের বিস্তারিত পরিচয় এখনো আনুষ্ঠানিকভাবে প্রকাশ করেনি কর্তৃপক্ষ।
চিকিৎসা কর্মকর্তাদের তথ্য অনুযায়ী, এই হামলায় ৮২ বছর বয়সী এক বৃদ্ধ গুরুতর আহত হয়েছেন। তাকে বর্তমানে রামবাম হেলথ কেয়ার ক্যাম্পে অস্ত্রোপচার শেষে ভেন্টিলেশনে রাখা হয়েছে। এছাড়া তার ৭৮ বছর বয়সী স্ত্রীও একই হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। হামলায় ৩৮ বছর বয়সী এক নারী এবং ১০ মাস বয়সী এক শিশু সামান্য আহত হয়েছে। শিশুটি মাথায় আঘাত পেয়েছে বলে জানা গেছে।
একই এলাকায় ইরানের চালানো অপর একটি হামলায় আরও চারজন সামান্য আহত হয়েছেন এবং ব্যাপক সম্পদহানি ঘটেছে। সোমবার ভোরের দিকে চালানো এই আকস্মিক হামলায় হাইফা শহরজুড়ে আতঙ্ক ছড়িয়ে পড়ে।
ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ) ও উদ্ধারকারী দলগুলো এখনো ক্ষতিগ্রস্ত এলাকায় উদ্ধার ও ক্ষয়ক্ষতি নিরূপণে কাজ করে যাচ্ছে।
জনপ্রিয়
বিজ্ঞাপন
পরবর্তী সংবাদ লোড হচ্ছে...