Logo Logo

নেত্রকোণায় ৪৩০০ লিটার অবৈধ ডিজেল জব্দ, জরিমানা ২০ হাজার


Splash Image

নেত্রকোণা সদর উপজেলার মৌগাতী ইউনিয়নের হাটখলা বাজারে মোবাইল কোর্ট পরিচালনা করে অবৈধভাবে মজুদ রাখা ৪ হাজার ৩শ’ লিটার ডিজেল জব্দ করেছে জেলা প্রশাসন।


বিজ্ঞাপন


এ ঘটনায় দোকান মালিককে ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

সোমবার (০৬ এপ্রিল) রাত ৮টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে মেসার্স রাকিবা জাহান ইভা ট্রেডার্সে এ অভিযান চালানো হয়। পরে রাত ৯টার দিকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট ওয়াহিদুজ্জামান।

মোবাইল কোর্ট পরিচালনা করেন সদর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. শামছুজ্জামান আসিফ। সরকারি বিধিমালা লঙ্ঘন করে অবৈধভাবে ডিজেল মজুদ রাখার দায়ে তিনি দোকান মালিককে এ অর্থদণ্ড দেন।

জব্দকৃত ডিজেলের আনুমানিক মূল্য প্রায় ৪ লাখ ২৫ হাজার টাকা। জেলা প্রশাসন জানিয়েছে, অবৈধ মজুতদারদের বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

আরো দেখুন


বিজ্ঞাপন

পরবর্তী সংবাদ লোড হচ্ছে...