বিজ্ঞাপন
মঙ্গলবার (৭ এপ্রিল) উপজেলার ঘাঘর বাজারে এই অভিযান পরিচালিত হয়।
সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মাসুম বিল্লাহর নেতৃত্বে এই বিশেষ অভিযান চালানো হয়। অভিযানে অভিযুক্ত ব্যবসায়ী সরকারি মূল্যের বাইরে অতিরিক্ত দরে গ্যাস বিক্রির বিষয়টি স্বীকার করেন।
ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, ঘাঘর বাজারের ওই ব্যবসায়ীর বিরুদ্ধে দীর্ঘদিন ধরে সাধারণ ক্রেতাদের কাছ থেকে এলপিজি গ্যাসের দাম বেশি রাখার অভিযোগ আসছিল। সেই তথ্যের ভিত্তিতেই অভিযান চালিয়ে ঘটনার সত্যতা পাওয়া যায় এবং তাকে শাস্তির আওতায় আনা হয়।
নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মাসুম বিল্লাহ জানান, জনস্বার্থে এ ধরনের বাজার তদারকি এবং অভিযান আগামীতেও অব্যাহত থাকবে। কেউ যেন অবৈধভাবে ভোজ্যতেল মজুদ কিংবা নির্ধারিত দামের চেয়ে বেশি মূল্যে গ্যাস বিক্রি করতে না পারে, সে বিষয়ে কঠোর নজরদারি রাখা হচ্ছে।
জনপ্রিয়
বিজ্ঞাপন
পরবর্তী সংবাদ লোড হচ্ছে...